কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
KKR-এ প্রমোশন! বড় ভূমিকায় নাইট শিবিরে ফিরছেন অভিষেক নায়ার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ০২:০৭:২৩ পিএম
  • / ১৬৩ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: ২০২৪-এ ট্রফি জিতলেও আইপিএল (IPL) ২০২৫-এ সেভাবে দাগ কাটতে পারেনি কিং খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রধান কোচ গম্ভীরের (Gautam Gambhir) ছেড়ে যাওয়া থেকে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া- একাধিক কারণে ভরাডুবির শিকার হয় নাইট শিবিরে। তবে ২০২৬-এর আগে সেইসব ভুল শুধরে নিতে চায় কেকেআর ম্যানেজমেন্ট। সেই কারণে এবার প্রধান কোচের আসনে (KKR Head Coach) পুরানো মানুষকেই ফিরিয়ে আনছে ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কে বসছেন কেকেআর-এর হটসিটে? চলুন জেনে নেওয়া যাক।

সূত্রের খবর, দলের প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারকে (Abhishek Nayar) নিয়োগ করতে চলেছে কেকেআর ম্যানেজমেন্ট। গত সপ্তাহেই নাকি তাঁকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং শিগগিরই ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলেও জানা গিয়েছে। এমনটা হলে ফের নাইট শিবিরে প্রত্যাবর্তন ঘটবে নায়ারের।

আরও পড়ুন: “জয় দিয়ে শেষ…!,” অবসর প্রসঙ্গে বিরাট মন্তব্য রোহিত, বিরাটের

মুম্বইয়ের প্রাক্তন অলরাউন্ডার অভিষেক নায়ারের সঙ্গে কেকেআরের সম্পর্ক নতুন নয়। বহু বছর ধরেই তিনি দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিশেষ করে দলের একাডেমি পর্যায়ে তরুণ ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৪-এর আইপিএলের কথা বললে, সেবার নাইটদের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে গৌতম গম্ভীরের ডেপুটি হিসেবে ব্যাকরুম স্টাফে বড় ভূমিকা পালন করে নায়ার।

তবে ২০২৫-এ কেকেআরের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১৪টি ম্যাচে মাত্র ৫টি ম্যাচ জিতে প্লে-অফেও জায়গা করতে পারেনি নাইটরা। এর পরই ফ্র্যাঞ্চাইজি আগের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সেই পরিপ্রেক্ষিতেই নায়ারের প্রমোশন। সহকারী কোচ থেকে প্রধান কোচের পদে পদোন্নোতি পেলেন তিনি, যা খানিকটা প্রত্যাশিতই ছিল।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team