কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রোলাঁ গারোর নতুন রানি হলেন বারবোরা ক্রেজেইকোভা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১, ০৯:১৭:২৯ পিএম
  • / ৩৩৮ বার খবরটি পড়া হয়েছে

এ যেন এক রূপকথার গল্প। ফেভারিটরা সব হেরে বাড়ি চলে গেছেন। রোলাঁ গারোতে ফরাসি ওপেনে মেয়েদের ফাইনাল খেলতে নামলেন যে দুজন তাদের একজন অবাছাই, আরেকজন বাছাই তালিকায় ৩১ নম্বর। প্রথম জন এর আগে কখনও কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও ওঠেনি। আর দ্বিতীয় জন বাহান্ন বারের চেষ্টায় উঠেছিলেন ফাইনালে। শেষ পর্যন্ত সেই অবাছাই বারবোরা ক্রেজেইকোভাই জিতলেন ফাইনাল। পঁচিশ বছরের চেক তরুণী হারালেন রাশিয়ার আনাস্তাসিয়া।  পাভলিউচেনকোভাকে। বারবোরা জিতলেন ৬-১, ২-৬ এবং ৬-৪ গেমে।
প্রথম সেটে আনাস্তাসিয়াকে দাঁড়াতেই দেননি বারবোরা। সেট জিতে যান মাত্র ২৫ মিনিটে। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্ত কাম ব্যাক করেন আনাস্তাসিয়া। পর পর সার্ভিস ব্রেক করে তিনি পৌছে যান ৫-১ গেমে। মরিয়া টেনিস খেলে একটা গেম কোনও রকমে ছিনিয়ে নেন বারবোরা। কিন্তু আর তাঁকে ছাড়েননি রুশী তরুণী। সেট জিতে যান ৬-২ গেমে। কিন্তু এই সেট জেতার পথে সামান্য আহত হয়ে যান আনাস্তাসিয়া। ফিরে যান লকার রুমে। শুশ্রুষা করিয়ে আবার ফিরে আসেন কোর্টে। এবং সেট জেতেন। মীমাংসাসূচক তৃতীয় সেটে টেনিস সার্কিটের দুজন অপরিচিত মেয়েই জীবনের সেরা টেনিস খেলতে থাকেন। ৪-৪ হওয়ার পর অবশ্য বারবোরা সার্ভিস ব্রেক করেন আনাস্তাসিয়ার। এর পর আর তাঁকে আটকানো সম্ভব হয়নি আনাস্তাসিয়ার। ৬-৪ গেমে জিতে সেট এবং ম্যাচ জিতে যান বারবোরা। মেয়েদের টেনিসে শুরু হল একটি নতুন যুগ। অবাছাই বারবোরা ক্রেজেইকোভাই হয়ে গেলেন রোলাঁ গারোর নতুন রানি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team