কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ফরাসি ওপেনের শেষ আটে নোভাক জকোভিচ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১, ১০:৫৫:১৪ পিএম
  • / ৪৫৬ বার খবরটি পড়া হয়েছে

কেন তিনি বিশ্বের এক নম্বর প্লেয়ার তা সোমবার আবার বোঝালেন নোভাক জকোভিচ। রোলাঁ গারোতে ফরাসি ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে পর পর দুটো সেটে হেরেও শেষ পর্যন্ত ম্যাচ জিতলেন জকোভিচ। ইতালির লোরেঞ্জো মুসাতির কাছে প্রথম দুটি সেট ৬-৭, ৬-৭ গেমে হারেন শীর্ষ বাছাই সার্বিয়ার জকোভিচ। সেখান থেকেই দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন পরের দুটি সেট ৬-১ এবং ৬-০ গেমে জিতে। মীমাংসাসূচক পঞ্চম সেটে মুসাতিকে দাঁড়াতেই দেননি জোকার।  ৪-০ এগিয়ে যান জকোভিচ। এর পর  চোটের জন্য ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন মুসাতি। পঞ্চম সেট অসমাপ্ত থাকলেও কোয়ার্টার ফাইনালে চলে গেলেন উনিশটি গ্র্যান্ড স্লামের মালিক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে তাঁর মুখোমুখি হওয়ার কথা ছিল রজার ফেদেরারের। কিন্তু কুড়িটি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরারও চতুর্থ রাউন্ডে উঠেও নিজেকে সরিয়ে নিয়েছেন। তাই বিরাট অঘটন না ঘটলে জকোভিচের সেমিফাইনালে ওঠা শুধু সময়ের অপেক্ষা। কোয়ার্টার ফাইনালে জকোভিচ বুধবার খেলবেন নবম বাছাই ইতালির মাতেও বেরেত্তিনির সঙ্গে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team