কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আইপিএলের বাকি ৩১টি ম্যাচ মরু শহরে সেপ্টেম্বর – অক্টোবরে!
দীপঙ্কর গুহ Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১, ০৭:০৫:৪৬ পিএম
  • / ৩৪৭ বার খবরটি পড়া হয়েছে

আই পি এলের বাকি ৩১ টি ম্যাচ কবে – কোথায় করা যায়? তা নিয়ে আলোচনা করতে মিটিং ডাকলো বিসিসিআই। জানা যাচ্ছে, ২৯ মে স্পেশাল জেনারেল বডি মিটিং ডেকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন বোর্ডকর্তারা। কিন্তু বোর্ড শিবিরে খোঁজ করে জানা যাচ্ছে, প্রায় নিশ্চিত হয়ে গেছে – আরব আমির শাহিতে ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর আটকে থাকা ম্যাচগুলো বিসিসিআই শেষ করতে চাইছে। কিভাবে তা সম্ভব? বিসিসিআই শীর্ষ কর্তারা চাইছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলে দ্বিতীয় আর তৃতীয় টেস্টের মাঝে বিশ্রামের দিনক্ষণ কমিয়ে নিতে। এই দুটি টেস্টের মাঝে ৯ দিন হাতে থাকছে। এই ব্যবধান যদি ৪ দিন কমিয়ে আনা যায়, তাহলে ৫ দিন সময় চলে আসবে। ৩০ দিনে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ শেষ করতে হবে। জটিলতা কেটে যাবে, যদি এই ৫ দিন মেলে। ভারতীয় এবং ইংল্যান্ড ক্রিকেটারদের মরু শহরে পৌঁছে যেতে লাগবে একদিন। আর নক আউট পর্যায়ে লাগবে আলাদা পাঁচদিন। এইক্ষেত্রে প্রমীলাদের আইপিএল আয়োজন করা নিয়ে বড় সংশয় দেখা দিতে পারে। আগেরবার করোনা কালে আরব আমির শাহিতে গোটা আইপিএল টুর্নামেন্টটি হয়েছিল কিন্তু নির্বিঘ্নে। সেই কারণে এবার দৌড়ে এগিয়ে আরব দুনিয়ার দেশটি। জানা গেছে, এবার শুরু থেকেই ২০২১ এর আইপিএলও ওই দেশে আয়োজনের কথা ছিল। কিন্তু বিসিসিআইয়ের শীর্ষস্থানীয় কর্তারা তা দেশের মাটিতে করার চ্যালেঞ্জ নেন। এখন সেই টুর্নামেন্ট মাঝপথে আটকে গেছে একাধিক ক্রিকেটের ও সাপোর্ট স্টাফদের করোনাতে আক্রান্ত হওয়ায়। দেশে এখন করোনা – টু পর্ব । আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির জন্য এখন মরু শহরে আইপিএল করতে গেলে খরচের বাহর কিন্তু বেড়ে যাবেনা । গতবারও আরবে টুর্নামেন্ট আয়োজন করে বিসিসিআই খরচের বাজেট কম রাখতে পেরেছিল। প্রথমবার ২০১৪ সালে ভারতে লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের কিছু ম্যাচ আরব আমির শাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেবার সফলভাবে তা আয়োজিত হয়েছিল। তারপর আবার সেখানেই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হল গতবার। তাও সফলভাবে হয়েছে প্রথমবার করোনার মধ্যে। ২৯ মে বোর্ডের এই বিশেষ সভায় আইপিএল দলগুলির প্রতিনিধিদের বিশেষ আমন্ত্রণ জানানো হতে পারে। ভার্চুয়াল এই সভাতে সকলে মিলে আলোচনা করে সেইদিনই সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক ভারতীয় ক্রিকেটার খোলাখুলি মত প্রকাশ করেছেন। বলেছেন, বাকি পর্ব শেষ করতে হলে গতবারের মতো আরব আমির শাহিতে করা উচিত। আইসিসির সদর দপ্তর সেখানে। বায়ো বাবল বানিয়ে গতবার ক্রিকেটাররা স্বস্তিতে খেলেছিলেন। বিসিসিআই মরিয়া আইপিএল শেষ করতে। তারপরই আছে, টি টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক ভারত। আইসিসির টুর্নামেন্ট। ভারতে আদৌ তা করা না গেলে আরব আমির শাহিতে আয়োজন করতে পারে। এতে সুবিধা হবে পাকিস্তান ক্রিকেট দলের। নির্বিঘ্নে অংশ নিতে পারবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team