কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভারত সরকারের কাছে নতিস্বীকার ‘এক্স’-এর!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ০২:১৩:২২ পিএম
  • / ৪৮ বার খবরটি পড়া হয়েছে

ওয়েব ডেস্ক : এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রোক’ (Grok)-এর কাজে অসন্তুষ্ট ভারত সরকার। অভিযোগ ছিল, অশ্লীল এবং যৌনতা নিয়ে একাধিক কনটেন্ট বানিয়ে দিচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এবার কেন্দ্রীয় সরকারের (Indian Government) কাছে নতিস্বীকার করল এলন মাস্কের সংস্থা ‘এক্স’। অশ্লীল এবং আপত্তিকর কনটেন্টগুলিকে বল্ক করল এক্স। জানা যাচ্ছে, ইতিমধ্যে ৩৫০০টি পোস্ট ব্লক করা হয়েছে। বন্ধ করা হয়েছে ৬০০টি অ্যাকাউন্ট।

প্রসঙ্গত, নতুন বছরের শুরেতেই ‘এক্স’ (X)-কে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক। ভারতের যে তথ্য প্রযুক্তি আইন মেনে কাজ করার কথা, তা এলন মাস্কের সংস্থা করছে না বলে অভিযোগ করা হয়েছিল। সঙ্গে জানানো হয়েছিল গ্রোক ব্যবহার করে আপত্তিকর ছবি ভিডিয়ো বানানো হচ্ছে। তা নিয়ে ভারত সরকারের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল.

আরও খবর : ঘন কুয়াশার বলি একই পরিবারের ৪ জন, পঞ্জাবে দুর্ঘটনা

এর পরেই ‘এক্স’-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘এক্সের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হল ভারত (India)। তাই ভারতের আইনকে সম্মান করে তারা।’ কিন্তু এতে সন্তুষ্ট হয়নি ভারত সরকার। নির্দেশ দেওয়া হয়েছিল দ্রুত অশ্লীল কন্টেন্ট এক্স হ্যান্ডেল থেকে সরাতে হবে। তার পরেই এবার পদক্ষেপ শুরু করল এলন মাস্কের সংস্থা। সরানো হয়েছে ৩৫০০ অশ্লীল কন্টেন্ট। ব্লক করা হয়েছে ৬০০টি অ্যাকাউন্ট।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, মাস্কের সংস্থার তরফে ভুল স্বীকার করে নেওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, আগামী দিনে এই ধরণের অশ্লীল কনটেন্ট রাখা হবে না। তবে এ নিয়ে মাস্কের সংস্থার তরফে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team