কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সেঞ্চুরি না করেও বিশ্বরেকর্ড বিরাটের! পন্টিংকে টপকে হলেন নম্বর ওয়ান
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭:০৩ পিএম
  • / ১৩৪ বার খবরটি পড়া হয়েছে

ওয়েব ডেস্ক: কেন তাঁকে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে ধরা হয়, বারবার তার প্রমাণ দিয়ে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২, তারপর বিশাখাপত্তনমে ৬৫ – একের পর এক বড় ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে একদিনের সিরিজে। শেষ ম্যাচেও সেঞ্চুরি করতে পারতেন। কিন্তু প্রোটিয়াদের দেওয়া টার্গেট সে জন্য যথেষ্ট ছিল না।

তবে বিশাখাপত্তনমে সেঞ্চুরি না করলেও এক বিরাট নজির (Record) গড়েছেন কিং কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এবার আরও এক ‘এলিট লিস্ট’-এর শীর্ষে নাম উঠল ভারতের এই তারকা ব্যাটারের। সিরিজের নির্ণায়ক এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের ১৬তম ওডিআই হাফ-সেঞ্চুরি করলেন তিনি। এতদিন এই রেকর্ডে কোহলির সঙ্গে নাম ছিল রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারার। দু’জনেরই প্রোটিয়াদের বিরুদ্ধে ১৫টি করে হাফ-সেঞ্চুরি করেছেন। তাঁদের টপকে এবার শীর্ষে কোহলি।

আরও পড়ুন: সিরিজ জিতেই মন্দিরে পুজো কোহলির! ছুটির দিন গেলেন কোথায়? দেখুন ভিডিও

ODI-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফলতম ব্যাটারদের তালিকা

বিরাট কোহলি (ভারত)

  • ম্যাচ: ৩৪
  • রান: ১৮০৬
  • হাফ-সেঞ্চুরি: ১৬

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

  • ম্যাচ: ৪৮
  • রান: ১৮৭৯
  • হাফ-সেঞ্চুরি: ১৫

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

  • ম্যাচ: ৪৪
  • রান: ১৭৮৯
  • হাফ-সেঞ্চুরি: ১৫

টেস্ট এবং টি-২০ ফরম্যাট থেকে অবসর নিলেও ওডিআই ক্রিকেটে নিজেকে উজাড় করে খেলছেন বিরাট। ইতিমধ্যে ওডিআই-তে ৫২টি সেঞ্চুরি করে শচীনের রেকর্ডও ভেঙ্গে ফেলেছেন। এখন শুধু তাঁর সামনে একটাই ১০০টি সেঞ্চুরির ঐতিহাসিক রেকর্ড। এই অবিশ্বাস্য নজির এখনও অবধি রয়েছে শুধুমাত্র শচীন তেন্ডুলকরের নামে। সেই নজির থেকে কোহলি মাত্র ১৬টি সেঞ্চুরি দূরে। এতগুলি সেঞ্চুরি করা মোটেই সহজ নয়। তবে বিরাটের ফিটনেস, ফরম এভাবে থাকলে তা অসম্ভব কিছুও নয়।

দেখুন আরও খবর:   

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team