কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
Scottish Church Collegiate School: স্কুলেই পরীক্ষা নেওয়ার দাবিতে স্কটিশ চার্চে বিক্ষোভ অভিভাবকদের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ০১:৪৬:০৮ পিএম
  • / ৩৭৩০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শুভেন্দু ঘোষ

কলকাতা: উচ্চমাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের সঙ্গে তাঁদের অভিভাবকরাও যখন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন উলটপুরাণ কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। অনলাইন পরীক্ষায় টোকাটুকির ব্যাপক সম্ভাবনা থাকে, এই বক্তব্য জানিয়ে স্কুলে বসে লিখিত পরীক্ষার দাবি জানালেন তাঁরা।

স্কুলে চলছে গরমের ছুটি। তারই মধ্যে বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা দিতে বলছে স্কুল কর্তৃপক্ষ। এমনই অভিনব পরীক্ষা কর্মসূচি স্কটিশ চার্চ স্কুলে। আর এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। তাঁদের দাবি, ২৭ জুন স্কুল খোলার পরে পরীক্ষা নিতে হবে অফলাইনে। প্রশ্নপত্র বাড়িতে পাঠিয়ে দিলে অসৎ উপায় অবলম্বন করে বই খুলে পরীক্ষা দেওয়ার প্রবণতা থাকে অনেক ছাত্রদেরই মধ্যে। আর তাতে আখেরে ক্ষতি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের। তারই প্রতিবাদে এদিন শামিল হয়েছিলেন অভিভাবকরা।

আরও পড়ুন: Agnipath Violence: অগ্নিপথের প্রতিবাদে অগ্নিগর্ভ দেশ

এই প্রসঙ্গে বারংবার মেল মারফত জানানো হলেও কোনও রকম উত্তর দেয়নি স্কুল কর্তৃপক্ষ বলেই অভিযোগ তাঁদের। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, আগামী ২০ তারিখ প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে অভিভাবকদের। তারপর সেই প্রশ্নপত্র দেখে উত্তর লিখে ২৭ তারিখ স্কুলে জমা দিতে হবে ছাত্রদের। এইভাবে হোম অ্যাসেসমেন্টের মাধ্যমে পরীক্ষার কোনও যুক্তি নেই। তাই পরীক্ষা এইভাবে না নিয়ে বরং আগের মতোই স্কুলে বসে নেওয়ার পক্ষেই সওয়াল করেছেন অভিভাবকরা। সেই দাবিতেই এদিন সকালে প্ল্যাকার্ড-পোস্টার হতে বিক্ষোভ দেখালেন তাঁরা। আগামী ২০ জুন ফের বিক্ষোভে শামিল হবেন তাঁরা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team