কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সংসদে মোদির মুখে ‘বঙ্কিম দা’, সৌগত আপত্তি তুলতেই ‘বাবু’ সম্বোধন প্রধামন্ত্রীর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ০১:৫২:৫৮ পিএম
  • / ১০৫ বার খবরটি পড়া হয়েছে

নয়াদিল্লি: বন্দে মাতরমের ১৫০ বছর (150th Anniversary Vande Mataram) পূর্ণ হচ্ছে৷সারা দেশ জুড়ে এই গানটি সাহস ও ঐক্যের চিরন্তন প্রতীক হয়ে উঠেছিল, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল। ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’-র ১৫০ বছর উপলক্ষে সোমবার ডিসেম্বর ৮ লোকসভায় একটি বিশেষ আলোচনা শুরু হয়েছে।দুপুর ১২টার কিছু পরে বন্দে মাতরম নিয়ে লোকসভায় আলোচনা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বন্দে মাতরমের গুরুত্বর কথা তুলে ধরে মোদি বলেন, “এই গান শক্তির মন্ত্র দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের অনুপ্রেরণা হয়ে উঠেছিল বন্দে মাতরম।” এদিন আলোচনা শুরুতে বিতর্ক শুরু হয়। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অন্যদিকে লোকসভায় (Lok Sabha) বন্দে মাতরম নিয়ে আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একাধিক বার ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। দমদমের তৃণমূল সাংসদ বলেন, “অন্তত বাবু বলুন।” সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করেন মোদি।

সোমবার সংসদ অধিবেশনের শুরুতে ‘বন্দে মাতরম’-এর উপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বন্দে মাতরম গানের ইতিহাস তুলে ধরেন, সেই সঙ্গে স্বাধীনতা আন্দোলনে এই গীতের গুরুত্ব তুলে ধরেন। তবে শুরু থেকে নিজের ভাষণে ‘বন্দে মাতরম’-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করছিলেন মোদি। এতেই আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ভাষণের মাঝেই ভুল শুধরে শেষে ‘বন্দে মাতরম’-এর শ্রষ্ঠাকে ‘বঙ্কিম বাবু’ বলে সম্বোধন করলেন মোদি।ভুল শুধরে তিনি বলেন, “আপনার ভাবনাকে আমি সম্মান করি। বঙ্কিমদা বলা আমার ভুল। ওনাকে ‘বঙ্কিমবাবু’ বলছি।” পাশাপাশি সৌগতকে দাদা সম্বোধন করে মোদি বলেন, ”আপনাকেও তো দাদা বলেই সম্বোধন করি।”

আরও পড়ুন:‘বন্দেমাতারম’ নিয়ে সংসদে আলোচনার আগেই বিক্ষোভে তৃণমূল!

এদিন প্রধানমন্ত্রী বলেন, বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে বন্দে মাতরম।শুরু তাই আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। সরকার বন্দে মাতরমের মাহাত্ম্যকে পুনরুদ্ধার করতে চায়। মোদি অভিযোগ করেছিলেন যে, কংগ্রেস বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ স্তবক বাদ দিয়ে দিয়েছিল। তিনি বলেন, “দুর্ভাগ্য হল, ১৯৩৭ সালে বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ স্তবক, যা গানটির প্রাণ, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছিল। বন্দে মাতরমের ওই বিভাজন দেশভাগের বীজ বপন করেছিল।আজকের প্রজন্মের জানা উচিত, জাতি গঠনের এই ‘মহামন্ত্র’-এর সঙ্গে কেন এই অবিচার করা হয়েছিল।১৯৭৫ সালে বন্দে মাতরমের ১oo বছর পূর্তিতে সংবিধানকে রুদ্ধ করা হয়েছিল। এই প্রসঙ্গে ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থাকে নিশানা করেন প্রধানমন্ত্রী।মোদি বলেন, “কংগ্রেস এখনও বন্দে মাতরমকে অপমান করছে।” একই সঙ্গে তাঁর বক্তব্য, প্রথমে বন্দে মাতরমকে ভাঙা হয়েছে। আর তার পরেই ভারত ভেঙেছে।

দেখুন ভিডিও

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team