কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
IPL-এ কত নম্বরে ব্যাটিং করবেন গ্রিন? জানিয়ে দিলেন KKR কোচ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:০২:৪৭ পিএম
  • / ৪৭ বার খবরটি পড়া হয়েছে

ওয়েব ডেস্ক: আইপিএল-এর আসন্ন মরসুমে (IPL 2026) সকলের নজর থাকবে ক্যামেরন গ্রিনের (Cameron Green) দিকেই। কারণ তিনিই মিনি-নিলামে এবার সর্বোচ্চ দর পেয়ে নাইট শিবিরে যোগ দিচ্ছেন। এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ২৫.২০ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু গ্রিনকে কিনতে কেন বিপুল পরিমাণ টাকা খরচ করল কিং খানের ফ্র্যাঞ্চাইজি? এবার নাইট শিবিরের এই সিদ্ধান্তের কারণ স্পষ্টভাবে জানিয়ে দিলেন দলের প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)।

সম্প্রতি ‘টাটা আইপিএল অকশন রিভিউ’-তে নাইট-গুরু অভিষেক নায়ার বলেন, আন্দ্রে রাসেল অবসর নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ভালো ক্রিকেটারের প্রয়োজন ছিল। আর সেক্ষেত্রে মিনি-নিলামে কেকেআরের সামনে ক্যামেরন গ্রিন ছাড়া আর কোনও ভালো বিকল্প ছিল না। তাই এই অজি তারকাকে দলে নিতে হিসেবনিকেশ করেনি কেকেআর।

আরও পড়ুন: ফের হারল ইংরেজরা! মাত্র ১১ দিনেই অ্যাসেজ জিতে নিল অস্ট্রেলিয়া

নায়ারের কথায়, “আন্দ্রে রাসেল চলে যাওয়ার পর আমাদের এমন একজন দরকার ছিল, যে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আমরা ঠিক করেছিলাম, ক্যামেরন গ্রিনকেই চাই।” তিনি আরও জানিয়েছেন যে, গ্রিনকে মূলত টপ-অর্ডার ব্যাটার হিসেবেই ভাবা হচ্ছে। দলের পরিকল্পনায় তিনি তিন নম্বরে ব্যাট করবেন বলে জানিয়েছেন নায়ার। কোচের আত্মবিশ্বাস, গ্রিন এক মরসুমে ৫০০-র বেশি রান করতে পারেন।

উলেখ্য, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ২১ ম্যাচে ৩২.৫৬ গড় এবং ১৬০-এর বেশি স্ট্রাইক রেটে ৫২১ রান করেছেন। পাশাপাশি তিনি নিয়েছেন ১২টি উইকেটও। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি মোট ২৯ ম্যাচে ৭০৭ রান করেছেন। ২০২৩ সালে মুম্বইয়ের হয়ে অভিষেক মরশুমেই তাঁর ব্যাট থেকে এসেছিল ৪৫২ রান।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সকাল সকাল ভূমিকম্প রাজধানীতে! আতঙ্কে সাধারণ মানুষ
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ৭ জওয়ান!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সোমবার বারাসতে সভা অভিষেকের, ২ লক্ষ জমায়েত চাইছে তৃণমূল!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
বিদায় নিচ্ছে শীত! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
২৩ জানুয়ারি গজকেশরী যোগে কেরিয়ারে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team