কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
চরম শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাস ২৪ ডিগ্রি! জারি চূড়ান্ত সতর্কতা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০৫:২০:২০ পিএম
  • / ৪৩ বার খবরটি পড়া হয়েছে

ওয়েব ডেস্ক: দেশজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ (Cold Wave)। ভূস্বর্গ কাশ্মীরেও অব্যাহত পারদ পতন। বৃহস্পতিবার রাতকে শ্রীনগরে (Srinagar Temperature) চলতি মরশুমের শীতলতম রেকর্ড করা হয়েছে। সেই সময় শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে। যদিও দিনের আলো ফুটতেই আকাশ পরিষ্কার হয়েছে, রৌদ্রোজ্জ্বল রয়েছে পরিবেশ।

শুক্রবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াসে উঠলেও রাতের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচেই রয়ে যাচ্ছে। এই প্রচণ্ড ঠান্ডার জেরে ইতিমধ্যে শ্রীনগরের একাধিক জলাশয় জমে বরফে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুন: মন্দিরে কাঁড়ি কাঁড়ি বাঘছাল, বাঘনখ! ডবল ইঞ্জিন রাজ্যে কী অবস্থা দেখুন

পর্যটনকেন্দ্র গুলমার্গেও (Gulmarg) শীতের দাপট স্পষ্ট। গত কয়েক দিনে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭ থেকে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সম্প্রতি তুষারপাত হলেও এখনই স্কি চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানা গিয়েছে।

উচ্চ পার্বত্য এলাকাগুলিতে তুষারপাত হলেও জম্মু ও কাশ্মীরের (Jammu-Kashmir) সমতল অঞ্চলে এখনও তেমন বরফ পড়েনি। অন্যদিকে, লাদাখ অঞ্চলে পরিস্থিতি আরও কঠিন। সেখানকার দ্রাস ও ন্যোমা সবচেয়ে ঠান্ডা এলাকা হিসেবে উঠে এসেছে। দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াসে, আর এলএসি-র কাছে ন্যোমায় তাপমাত্রা ছিল মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, এই তীব্র শৈত্যপ্রবাহের প্রভাব আগামী কয়েক দিন ধরে বজায় থাকতে পারে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team