কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৪:৪৩ পিএম
  • / ১১৫ বার খবরটি পড়া হয়েছে

ওয়েব ডেস্ক : পর্যটকদের (Tourist) জন্য খুশির খবর। খুলে গেল বহু প্রতীক্ষিত দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট (Darjeeling-Ragerung trekking route)। গত ৩৯ বছর ধরে বন্ধ ছিল এই রুট। তবে এই ট্রেকিং রুট খুলে যাওয়ার কারণে খুশির হাওয়া বইছে সেখানে। এই রুট একসময় দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ পথ হিসেবে ব্যবহৃত হত। তা আবার খুলে য়াওয়ার কারণে পাহাড়ের পর্যটনে আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে।

মূলত, গোর্খাল্যান্ডের আন্দোলনের সময় ১৯৮৬ সালে বন্ধ হয়ে গিয়েছিল রুটটি। তার পরে অনেক বার এই রুটটি খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। তবে জিটিএ (GTA)-র বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে পুরনো রুটগুলিকে আবার চালু করা হচ্ছে। তার মধ্যে একটি হল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট। ফলে শীতের মরশুমে পাহাড়ে পর্যটন শিল্পের অর্থনীতিকে আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

আরও খবর : পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা

রাগেরুং হোম স্টে ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি শেরিং শেরপা এ নিয়ে জানিয়েছেন, এখানে রয়েছে ২২টি হোম স্টে। তারা পর্যটকদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি। এই রুট খোলার ফলে পর্যটকরা নিরিবিলি পরিবেশে এক ভিন্ন অভিজ্ঞতা পাবেন। রুট খুলে যাওয়ার ফলে এখানে পর্যটকদের ভিড় বাড়বে বলেই মনে করছেন তিনি। যার ফলে অর্থনৈতিকভাবে উপকৃত হবে সেখানকার স্থানীয় মানুষ।

এদিকে শীতের সময় দার্জিলিংয়ে (Derjeeling) পর্যটকরা ভিড় বাড়ান। আর ৩৯ বছর পর ঐতিহাসিক ট্রেকিং রুট খোলার ফলে পর্যটকদের জন্য এটি হল অন্যতম সুখবর। জানা যাচ্ছে, দার্জিলিংয়ে এসে যারা অন্য অভিজ্ঞতা অনুভব করতে চান, তাঁরা রাগেরুং ট্রেককে বেছে নিচ্ছেন।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team