কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এনআইএ দফতরের সামনে থেকে উদ্ধার চিনা রাইফেলের ‘স্কোপ’!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩:০৫ এম
  • / ৩১৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ওয়েব ডেস্ক : জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) (NIA)-র সদর দফতরের সামনে থেকে উদ্ধার হল চীনের (China) তৈরি একটি অ্যাসল্ট রাইফেলের স্কোপ (Rifle Scope)! এই বিষয়টিকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিছুদিন আগেই এই স্কোপটি উদ্ধার করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, জম্মু অঞ্চলের আসরারাবাদ এলাকায় একটি ছয় বছরের শিশুকে স্কোপটি নিয়ে খেলতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই পুলিশ শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে। পরিবার জানায়, সকালে বাড়ির কাছের একটি আবর্জনার স্তূপ থেকে স্কোপটি কুড়িয়ে পেয়েছিল শিশুটি। পুলিশ (Police) জানিয়েছে, উদ্ধার হওয়া এই চীনা তৈরি স্কোপটি অ্যাসল্ট রাইফেলের পাশাপাশি স্নাইপার রাইফেলেও ব্যবহার করা যায়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে জম্মু অঞ্চলের সিদ্ধড়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

আরও খবর : সাপের ছোবল! বিমার টাকা হাতাতে বাবার সঙ্গে যা করল ছেলেরা

এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সাম্বা জেলা থেকে ২৪ বছর বয়সি এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই । জম্মু পুলিশের এক মুখপাত্র জানান, “সিদ্ধড়া এলাকা থেকে একটি টেলিস্কোপিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা আগ্নেয়াস্ত্রে সংযুক্ত করা যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ-এর একাধিক দল তদন্তে নেমেছে। তবে পুলিশ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে, পৃথক এক ঘটনায় সাম্বা জেলা থেকে তানভির আহমেদ নামে এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর মোবাইল ফোনে একটি ‘পাকিস্তানি’ নম্বর পাওয়া যাওয়ার পরেই পুলিশ তাঁকে আটক করে বলে জানা গিছে। তানভির আহমেদ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা হলেও বর্তমানে সাম্বায় বসবাস করছিলেন। ঘটনাগুলির সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team