কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সিরিয়ার জঙ্গিঘাঁটিতে ভয়াবহ হামলা আমেরিকার!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ০১:০৪:২০ পিএম
  • / ৭৮ বার খবরটি পড়া হয়েছে

ওয়েব ডেস্ক : একদিকে চলছে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ। অন্যদিকে এখনও থামার লক্ষণ নেই ইজরায়েল-হামাস যুদ্ধও। এর মাঝেই সিরিয়ায় (Syria) ইসলামিক স্টেট জঙ্গি (Terrorist) গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করল আমেরিকা (America)। একের পর এক ভয়াবহ হামলা চালানো য়েছে বলে খবর। সম্প্রতি মার্কিন বাহিনীর উপর জঙ্গি হামলা হয়েছিল পামিরায়। সেখানে তিন জনের মৃত্যু হয়েছে। তার পরেই এমন আক্রমণ শুরু করেছে আমেরিকা।

এ নিয়ে পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, ‘গত ১৩ ডিসেম্বর মার্কিন বাহিনীর উপর হামলা চালিয়েছিল আইএসআইএস জঙ্গিরা। তার পাল্টা এবার তাদের পরিকাঠামো এবং অস্ত্র ব্যবস্থা ধ্বংস করার জন্য আক্রমণ শুরু করেছে।’ সঙ্গে তিনি লিখেছিলেন, ‘যদি তুমি আমেরিকানদের আক্রমণ করো বিশ্বের যেকোনও জায়গায়, তাহলে তোমার বাকি জীবন সংক্ষিপ্ত হয়ে যাবে। এটা জেনে রেখো আমেরিকা তোমাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে।’ তিনি আরও লিখেছেন, আমরা আমাদের অনেক শত্রুকে এই হামলায় খতম করেছি। এই হামলা চলবে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : আগুনে পুড়ে ছাই বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট

সিরিয়ায় আমেরিকানদের উপর হামলা নিয়ে নিজের সোশাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সম্প্রতি লিখেছিলেন, ‘আমরা আইএসের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছি।’ সিরিয়ায় রাষ্ট্রপতি আহমেদ আল-শারার প্রতি সমর্থনের কথাও বলেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, আইএসের উপর হামলাকে সমর্থন করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, তুমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি দাও, তাহলে আরও বেশি করে আঘাত করা হবে।

জানা গিয়েছে, মধ্য সিরিয়ার ৭০টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই হামলার জন্য ব্যবহার করা হয়েছে এফ-১৫ ঈগল জেট, এ-১০ থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফ্ট। সঙ্গে ব্যবহার করা হয়েছে এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টারও। সঙ্গে অন্যান্য অস্ত্র দিয়েও হামলা চালানো হয় বলে খবর।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team