কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
Kashmir Encounter: পহেলগাঁওয়ে এনকাউন্টারে খতম শীর্ষ হিজবুল কমান্ডার আশরফ-সহ ৩ জঙ্গি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২, ০৫:০৩:২৫ পিএম
  • / ৪৯৮৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

শ্রীনগর: আবারও সেনা-জঙ্গির গুলির লড়াই কাশ্মীরে। এনকাউন্টারে নিহত হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার আশরফ মোলভি-সহ তিন জঙ্গি। শুক্রবার কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও এলাকার শিরচাঁদ জঙ্গলে সেনা-জঙ্গির সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। প্রথমে দুজন জঙ্গির কথা স্বীকার করলেও পরে তিন জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনীর এক মুখপাত্র জানান।

সূত্রের খবর, ওই এলাকায় বেশ কয়েকজন হিজবুল জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পায় পুলিস। এরপরই ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিস ও সিআরপিএফ যৌথ অভিযান চালায় ওই এলাকায়। এদিন সকাল থেকেই দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর আশরফ-সহ তিন জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু আগ্নেয়াস্ত্র। পুলিস সূত্রে খবর, আশরফ মুজাহিদিনের এক শীর্ষ কমান্ডার। ২০১৭ সাল থেকে সে উপত্যকায় দাপিয়ে বেড়াচ্ছিল। বহু চেষ্টা করেও আশরফকে কবজা করতে পারেনি নিরাপত্তাবাহিনী। বিএসএফের প্রাথমিক অনুমান, অমরনাথ যাত্রায় কোনও বড়সড় আক্রমণের ছক ছিল আশরফদের। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে তারা।

আরও পড়ুন: BJP Worker’s Death: মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত আলিপুর কমান্ড হাসপাতালে, নির্দেশ আদালতের

দুদিন আগেই জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে বিএসএফ একটি সন্দেহভজন সুড়ঙ্গের সন্ধান পায়। বিএসএফের এক মুখপাত্র দাবি করেন, অমরনাথ যাত্রার সময় সন্ত্রাসবাদীদের ভারতে পাঠানোর জন্য এই সুড়ঙ্গ তৈরি করেছে পাকিস্তান। গত দেড় বছরে বিএসএফ এমন পাঁচটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team