কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হেফাজত থেকে উধাও বাংলাদেশী
সেলিম শেখ Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০৪:০৩:৪১ পিএম
  • / ৩৬৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল হেফাজতে থাকা বিচারাধীন এক বাংলাদেশী আসামী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সুতির মহেশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। পলাতক ওই যুবকের নাম মহম্মদ সোহেল। ধৃতের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার চর হাসানপুর এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহেশাইলে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল তাদের কাছে। সেইমত শনিবার রাতে মুর্শিদাবাদ থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার পথে সুতির হাসানপুর থেকে হাতেনাতে ধরা পড়ে বাংলাদেশি যুবক মহম্মদ সোহেল। তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটগুলি। যার বাজারমূল্য আনুমানিক মোট এিশ হাজার টাকা। রবিবার ধৃত বাংলাদেশি যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতকে দশদিন নিজেদের হেফাজতে রাখার আর্জি জানায়।আদালত থেকে তা মঞ্জুর হয়ে যায়। তদন্ত শুরু করে সুতি থানার পুলিশ। এরপর বুধবার সুতি থানায় মহম্মদ সোহেল অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মহেশাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই পুলিশের জালে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পুরীর মন্দিরে বোমা হামলার হুমকি, আটক ১
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team