কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
স্থলভাগে আছড়ে পড়ল যশ
শৌভিক পাণ্ডা Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১, ১২:৪৫:০০ পিএম
  • / ৪১৮ বার খবরটি পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যশ তার গতি বাড়িয়ে নির্ধারিত পথেই ধেয়ে এসে ওড়িশার বালাসোরের দক্ষিণে ধামড়া অঞ্চলে সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ আছড়ে পড়েছে স্থলভূমিতে। এ খবর জানালেন পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই প্রক্রিয়া চলবে ৩ ঘন্টা ধরে। সাইক্লোনের আই এই মুহূর্তে স্থলভাগে ঢুকে  পড়লে এই ধংসলীলা আরও বাড়বে। স্থলভাগে আছড়ে পড়ার এই প্রক্রিয়া চলবে ঘন্টা তিনেক  ধরে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে ও জলোচ্ছ্বাসে সমুদ্রের পাশের নারকেল গাছ ও তালগাছের ওপর দিয়ে জল বইছে। যা এখানকার বাসিন্দারা কখনও দেখেননি বলে জানিয়েছেন। এর আগে আবহাওয়া দফতর সূত্রে জানান হয়েছিল আজ বুধবার সকাল ১০টা নাগাদ তা ওড়িশার ধামড়াতে আছড়ে পড়তে চলেছে। কিন্তু তার ৪৫ মিনিট আগেই আছড়ে পড়লো যশ। যশের জেরে উত্তাল সমুদ্র। মাঝরাত থেকেই দীঘা মন্দারমণি, তাজপুর প্রভৃতি অঞ্চলে বাঁধ উপছে সমুদ্রের গার্ড ওয়াল টপকে জল ঢুকছে। নিরাপত্তার কারণে এরই মধ্যে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সজাগ রয়েছে সেনা সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সকাল ৮টার সময় আলিপুর আবহাওয়া দফতর থেকে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যশ দীঘা থেকে ৮০ কিমি দূরে অবস্থান করছিল। যা সকাল ১০টা নাগাদ স্থলভূমিতে অছড়ে পড়বে।

সকালের আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, ওড়িশার ধামড়া থেকে মাত্র ৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল যশের কেন্দ্রস্থল। পারাদ্বীপ থেকে ৯০ কিমি পূর্ব এবং উত্তর-পূর্বে রয়েছে যশ। পশ্চিমবঙ্গের দীঘা থেকে মাত্র ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে যশ। এরই মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। এর জেরে বিভিন্ন নদীতে বেড়েছে জলস্তর। বাংলার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া হুগলি, সহ বিভিন্ন অঞ্চলে নদীর জল দু পাড় ছাপিয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। একদিকে ভরা কোটাল, তার ওপরে পূর্ণিমা। যার ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে গ্রামে জল ঢুকেছে। সুন্দরবনের বেশ কিছু অঞ্চল নদীর জলোচ্ছ্বাসে ডুবে গেছে। যশের জেরে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ৮টা থেকে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে। কলকাতায় অতিরিক্ত নিরাপত্তা হিসাবে ৮টি উড়ালপুলে যান চলাচল বন্ধ করা হয়েছে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় কিছু জায়গায় গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। সেনা এনডিআরএফের জওয়ানরা তা সরাতে মাঠে নেমে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরারাত নবান্নে উপস্থিত থেকে রাজ্যের প্রতিটি মুহূর্তের খবর মনিটরিং করছেন। প্রয়োজনে জেলাশাসকদের নির্দেশ দিচ্ছেন। তবে আমফানের মতো ধংসলীলা কলকাতার বুকে চালাবে না যশ বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জেরে নিচু জায়গায় জল জমতে পারে। তার জন্য প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা। সেখানেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন বরো এলাকায় দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। প্রতস্তুত রাখা হয়েছে বিদ্যুৎ দফতরের সব আপৎকালীণ বিভাগকে। বিদ্যুৎ দফতরা কন্ট্রোল রুমে রয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতায় সিইএসসি’র তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সব মিলিয়ে প্রশাসন প্রস্তুত। যশের ধংসলীলা থেকে রাজ্যবাসীকে উদ্ধার করতে সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন রাজ্যের অনেক এলাকায় নদী বাঁধ ভেঙ গ্রামে জল ঢুকছে। এখনও পর্যন্ত ১১ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতির দিকে খবর রেখে আরও মানুষকে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ চলছে। তিনি সবার কাছেই অনুরোধ করে বলেন, ‘সরকার না বলা পর্যন্ত সবাই সাবধানে থাকুন। নিজের জীবন বাঁচান। সম্পত্তি হয়তো ফিরে পাওয়া যাবে। কিন্তু জীবন চলে গেলে তা ফিরে পাওয়া যাবে না। তাই সবাই একটু প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। করোনার বিধি মেনে সবাই নিরাপদ জায়গায় চলে যান। যাতে প্রাণহানির মতো দুর্ভাগ্যজনক ঘটনা যেন না ঘটে। রাজ্যবাসীর পাশে প্রশাসন সব সাহায্য নিয়ে প্রস্তুত রয়েছে।’ কিন্তু বুলবুল, আমফান এবার যশ বারবার প্রাকৃতিক এই দুর্যোগের জেরে উপকূলবর্তী একার মানুষদের চোখের জল বাধ মানছে না। কোন রকম সহায়তার আশ্বাসে তাঁরা অশ্বস্ত হতে পারছেন না। স্থানীয় প্রাশাসনের আধিকারিক ও কর্মীরা তাঁদের বুঝিয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এখন এই যশ আছড়ে পড়ার পর কতটা ক্ষয়ক্ষতি হয় তা এখন দেখার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team