কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভেন্টিলেশন চালু  বনগাঁয়
দেবাশিস মণ্ডল Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০৬:০১:৩২ পিএম
  • / ৩৭৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

দীর্ঘদিনের আশা পূরণ হল বনগাঁবাসীর। করোনা রোগীদের জন্য চালু ভেন্টিলেশন ওয়ার্ড। বৃহস্পতিবার থেকে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ  মহকুমা হাসপাতালে  পাঁচটি বেড নিয়ে  ভেন্টিলেশন ওয়ার্ড চালু হল। হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বনগাঁ মহকুমা হাসপাতালে করোনা রোগীদের জন্য ভেন্টিলেশন ওয়ার্ড খোলার চেষ্টা করা হলেও পরিকাঠামোগত সমস্যার কারণে এতদিন এই ওয়ার্ড চালু করা সম্ভবপর হয়ে ওঠেনি। এই ওয়ার্ড খোলার খবরে অনেকটাই স্বস্তিতে এলাকাবাসী।  সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে প্রাধান্য দিয়ে, এ বছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার  শুরুতে ৫০ শয্যা নিয়ে প্রাথমিকভাবে বনগাঁ হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু হয়েছিল। পরবর্তীতে আরও ২৫০ টি বেড চালু হয় কোভিড রোগীদের সুবিধার জন্য। প্রাথমিকভাবে পঁচিশটি এইচ ডি ইউ বেডের কথা বলা হলেও বৃহস্পতিবার থেকে  ৫টি এইচ ডি ইউ বেড চালু হয়েছে বনগাঁ হাসপাতালে। পূর্বে ভেন্টিলেশন বেড না থাকায় জরুরি পরিস্থিতিতে কলকাতা ও বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তর করতে হতো আশঙ্কাজনক রোগীদের। ভেন্টিলেশন বেড চালু হওয়ায় সেই ঝুঁকি অনেকটাই কম হবে বলে মনে করছে সকলে। বনগাঁ হাসপাতাল সুপার শংকরপ্রসাদ মাহাতো বলেন , করোনা রোগীদের জন্য যে পাঁচটি ভেন্টিলেশন স্বাস্থ্য দফতর থেকে এসেছিল সেগুলো চালু হল। মূলত যেসব রোগীর স্যাচুরেশন অনেক কমে যাবে, নরমাল বেডে রাখা সম্ভব হবে না তাদেরকে ভেন্টিলেশনে ওয়ার্ডে রাখা হবে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী বেডের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team