কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার ও সেরেনা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ০৫:১৩:০২ পিএম
  • / ৫০৪ বার খবরটি পড়া হয়েছে

কুড়িটি গ্রান্ড স্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রজার ফেদেরার ফরাসি ওপেনের প্রথম রাউন্ডের বাঁধা টপকে পৌছে গেলেন দ্বিতীয় রাউন্ডে। সোমবার ৩৯ বছর বয়সী ফেদেরার ৬-২, ৬-৪, ৬-৩ গেমে হারালেন উজবেকিস্তানের ডেনিস ইস্তোনিমকে। ফেদেরার এবার এখানে অষ্টম বাছাই। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন ২০১৪ সালের আমেরিকা ওপেনে বিজয়ী মার্লিন চিলিকের বিরুদ্ধে।

তেইশটি গ্রান্ড স্লাম জিতেছেন আমেরিকার সেরেনা উইলিয়ামস। এবার ফরাসি ওপেনে এসেছেন আবার চ্যাম্পিয়ন হয়ে মার্গারেট কোর্টের চব্বিশটি গ্রান্ড স্লামের রেকর্ড স্পর্শ করার স্বপ্ন নিয়ে। প্রথম রাউন্ডে রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুকে হারালেন ৭-৬ (৮-৬), ৬-২ গেমে। দ্বিতীয় রাউন্ডে সেরেনার প্রতিদ্বন্দ্বী মিয়াহিলা বুজারনেস্কু।

গত বারের মেয়েদের চ্যাম্পিয়ন পোল্যান্ডের ইগা শিয়াটেক তাঁর বিশতম জন্মদিনটা খুব ভালভাবেই কাটালেন বন্ধু কাজা জুভানকে ৬-০, ৭-৫ গেমে হারিয়ে। তৃতীয় বাছাই ইগা প্রথম রাউন্ডে সহজে জয় পেলেও বিশ্ব তারকা জাপানের নাওমি ওসাকা প্রথম রাউন্ডে জেতার পর এবারের টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন। প্রথম রাউন্ডে জেতার পর দ্বিতীয় বাছাই ওসাকা সাংবাদিক সম্মেলন বিতর্কে নিজেকে সরিয়ে নিলেন। প্রথম রাউন্ডে রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারাবার পর নিয়মমাফিক সাংবাদিক সম্মেলনে হাজির হননি ওসাকা। চার বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ওসাকাকে এ জন্য শাস্তির মুখে পড়তে হতে পারত। তার আগেই নিজেকে এবারের টুর্নামেন্ট থেকে সরিয়ে নিলেন ওসাকা।

ছেলেদের দ্বিতীয় বাছাই রাশিয়ার ড্যানিয়েল মেদভেদভ দ্বিতীয় রাউন্ডে গেলেন কাজাখস্থানের আলেকজান্ডার বুবলিককে ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে। এবার মেদভেদভ খেলবেন আমেরিকার টমি পলের সঙ্গে। মেয়েদের ছয় নম্বর বাছাই বিয়াঙ্কা আনদ্রেস্কুকে দীর্ঘ লড়াইয়ের পর ৬-৭ (১-৭), ৭-৬ (৭-২), ৯-৭ গেমে হারালেন তামানা জিদানশেক। পাঁচ নম্বর বাছাই সোফিয়া কেনিন অবশ্য জিতলেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন জেলেনা অস্টাপেঙ্কোকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team