কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পড়েছি যবনের হাতে
শুভেন্দু ঘোষ Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১, ১২:৩৭:১১ পিএম
  • / ৮৬৫ বার খবরটি পড়া হয়েছে

‘পড়েছি যবনের হাতে, খানা খেতে হবে একসাথে।’ প্রাচীন এই বাংলা প্রবাদটিও ইদানীং বদলে দিয়েছে যবন-সরকার। কোথায় ‘খানা’! খাদ্য তো দূরঅস্ত, দোকান-বাজার সব যেন তপ্ত কটাহ! হাত লাগালেই চামড়া খুলে যাচ্ছে। গোটা দেশ এই যবন-জমানার ‘খানা’য় তলিয়ে যাচ্ছে। খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অভিলাষ মনে জমে ওঠার আগেই, খিদে তলপেটে শুকিয়ে মরে যাচ্ছে। জীবাণুকে যদি হারানো সম্ভবও হয়, ভারতের একটা বড় অংশ এবার খাদ্যাভাবে আধমরা হবে, সে বিষয়ে সংশয়ের অবকাশ থাকছে না। তার প্রধান কারণ, যবন সরকারের আর্থিক নীতি। না, অর্থনীতির গবেষক না হয়েও বলা যায়, কাঁচা টাকার এই একপেশে অধিকার সত্তার জোরেই খেটে খাওয়া মানুষ ভবিষ্যতে ক্রীতদাসের মতো খাটলেও ভরপেট খেতে পাবে কিনা সন্দেহ!

বাজার ঘুরলেই এই সহজ সত্যটি স্পষ্ট হয়ে উঠবে যে, টাকা যার, আনাজ-সবজি-মাছ-মুরগি তার। কারণ একটাই— পেট্রল ও ডিজেলের দামবৃদ্ধি। গত এক মাসে ১৭ বার দাম বেড়েছে পেট্রপণ্যের। এক মাসের ভিতর পেট্রলের দাম বেড়েছে ৪.০৯ টাকা। ওই সময়ের মধ্যেই ডিজেলের দাম বেড়েছে ৪.৬৫ টাকা। গত মঙ্গলবারই পেট্রলের দাম ২৬ পয়সা এবং ডিজেলের দাম ২৩ পয়সা বেড়েছে। স্বাভাবিকভাবেই দোকানিরা বলছেন, লোকাল ট্রেন বন্ধ, মাল আনা-নেওয়ার খরচ বেড়েছে, বাজার খোলার সময় কমেছে, ফলে দাম তো বাড়বেই! কথাটাও নেহাত মিথ্যা নয়! কিন্তু সত্য যতই কটূ হোক না কেন, সংসার চালাতে গিয়ে চোখের জলে নাকের জলে হচ্ছে সাধারণ মানুষই। আলু, পটল, ঝিঙে থেকে ডিম-মুরগির দাম দু’দিন অন্তর চড়ছে। চাল, ডাল থেকে সরষের তেল মায় বিস্কুটের পর্যন্ত পারদ উঠছে। ওষুধের কথা উত্থাপন না করাই ভালো! তাহলে মানুষ কী খাবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় থেকে অরবিন্দ কেজরীওয়াল, রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কা ত্রয়ী, তেজস্বী কিংবা অখিলেশ যাদব— সকলেই পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছেন। কিন্তু ভবি ভোলবার নয়। মমতা তো এও বলেছন, রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়াচ্ছে, তাতে ভাত ফোটানোর মতোও অবস্থা থাকছে না মানুষের। অথচ, দেখা যাচ্ছে— আন্তর্জাতিক বাজারে পেট্রল, ডিজেল, গ্যাসের দাম এভাবে বাড়েনি, বরং কয়েক দফায় কমেওছে।

তাহলে রহস্যটা কোথায়? রহস্য হচ্ছে শুল্ক বসিয়ে কেন্দ্রীয় সরকারের ‘তোলাবাজি’। পেট্রল থেকে কেন্দ্র উৎপাদন শুল্ক বাবদ আয় করে লিটারে ৩২.৯০ টাকা এবং ডিজেলে উৎপাদন শুল্ক বাবদ আয় ৩১.৮০ টাকা। এছাড়াও স্থানীয় সরকারগুলিরও সেস ধার্য হয়। একথা ঠিক ভরতুকি দিয়ে স্বনির্ভর দেশ গড়া যায় না। কিন্তু, ‘সব চাইতে ভালো খেতে গরিবের রক্ত’ই বা কোন চাণক্যনীতির পাঠ!

প্রকৃত অর্থে এখন গণতন্ত্রের মুখোশে রাজতন্ত্র চলছে দেশজুড়ে। ভরপেট না খেলেও রাজকর দেওয়া চাই। কারণ, বেশি খেলে বাড়ে মেদ। আর এই অবস্থায় যদি সন্দীপনের পাঠশালাটি বসেও, তাহলে তাতে আগুন জ্বালাও। লেখাপড়া শিখলে অনাহারে মরার ভয় দেখানো প্রেতাত্মারা চারপাশে ঘুরছে। মানুষ অধিকার আর অনধিকারের তারতম্য ভুলতে বসেছে। রবীন্দ্রনাথও বহু বছর আগে বলেছিলেন যে, অধিকারবোধ গড়ে তুলতে হলে মানুষকে লিখতে-পড়তে শেখাতে হবে। আর তাতেই যবনরাজের আপত্তি। ফলে, রামরাজ্যের প্রজাদের ধর্মরক্ষায় যে শূলে চড়তে হবে, সে বিষয়ে সন্দেহ থাকে কী করে?

এই অবস্থায় কেষ্টা বেটাই চোরের মতো দশা হয় করোনার। যা কিছু ঘটছে, তার জন্য দায় চাপছে ক্ষুদ্রতর জীবাণুটার ঘাড়েই। গোটা বিশ্বে বিক্রি পড়েছে বলে দাম কমছে অপরিশোধিত তেলের। আর এদেশে শুল্কের নামে লুঠতরাজ চলছে। যাতে মুনাফাভোগী হচ্ছে উচ্চকোটির দু’একজন শিল্পপতি। সহজেই বোঝা যাচ্ছে, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কারও সন্তানই আর দুধেভাতে থাকার কথা কল্পনাও করতে পারবে না! যবন-সম্রাটকুলের যেন মনে থাকে, গণতন্ত্রে সরকার হচ্ছে পদ্মপাতায় জলের মতো….। পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ শাহজাহানকেও আগ্রাদুর্গে বন্দিদশায় দর্পণের প্রতিচ্ছবিতে তাজমহলের শোভা দেখতে হতো! শুনছি তো দিল্লিতেও অমন কী একটা যেন গড়ে তুলছেন কেউ একজন….!

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team