কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পঞ্চাশ গজ দূর থেকে গোল করে চেকদের জেতালেন প্যাট্রিক শিক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১, ০৯:০৮:৩৪ পিএম
  • / ৬৭৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

চেক প্রজাতন্ত্র–২  স্কটল্যান্ড–০

(প্যাট্রিক শিক)

বেয়ার লেভারকুশেনের স্ট্রাইকার তিনি। বয়স বছর পঁচিশ। দশ নম্বর জার্সিধারী চেক প্রজাতন্ত্রের এই ফুটবলারটিকে বহির্বিশ্বে যে খুব একটা লোকে চিনত তা বলা যাবে না। তবে সোমবার থেকে প্যাট্রিক শিককে চেনাবার জন্য স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁর একটা গোলই যথেষ্ট। তখন ম্যাচের বয়স ৫২ মিনিট। মাঝ মাঠ পেরিয়েই প্যাট্রিক দেখতে পেলেন স্কটিশ গোলকিপার মার্শাল পেনাল্টি বক্সের সামনে চলে এসেছেন। পেছনে অনেক দূরে গোল লাইন। প্রায় পঞ্চাশ গজ দূর থেকেই বাঁ পায়ের উঁচু শট। স্কটিশ গোলকিপার পিছোতে পিছোতে গোল লাইন অতিক্রম করে জালে গিয়ে পড়লেন। কিন্তু ততক্ষণে দলের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। এবারের ইউরোতে এখন পর্যন্ত সেরা গোল বলা যেতে পারে প্যাট্রিকের এই গোলটিকে।

৪২ মিনিটে এই প্যাট্রিকই এগিয়ে দেন তাঁর দেশকে। কর্নার থেকে বল পেয়ে ভ্লাডিমির কৌফল ক্রসটা রেখেছিলেন একেবারে ছয় গজের বক্সের উপর। এক গাদা ডিফেন্ডারের মাথা টপকে হেডে চমৎকার প্লেসিংয়ে মার্শালকে অপ্রস্তুত করে চেকদের এগিয়ে দিলেন প্যাট্রিক শিক। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে প্যাট্রিকের এই জোড়া গোলেই চেকরা তিন পয়েন্ট পেল। এই ডি গ্রূপে আছে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। এই জয় হয়তো চেকদের নক আউটে যেতে সাহায্য করবে।

স্কটল্যান্ড তেইশ বছর পর কোনও টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করল। কিন্তু নিজেদের মাঠে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। গোল করার সুযোগ তারাও পেয়েছিল। তাদের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন নয় নয় করে ছয়টি গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এর যে কোনও একটি থেকে গোল হলে ম্যাচের ফল অন্য রকম হতেও পারত। তবে প্যাট্রিক শিক যে গোল করেছেন তা অবিস্মরণীয়। চেকরা কত দূর যাবে তা সময়ই বলবে। কিন্তু শিকের গোলটা চেকদের ফুটবল ইতিহাসে রূপকথার কাহিনী হয়ে রইল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team