কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দুবাইয়ে সৌরভ, চালাচ্ছেন সব ধরনের প্রস্তুতি
দীপঙ্কর গুহ Published By: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ০৬:২০:১৯ পিএম
  • / ৫৮৫ বার খবরটি পড়া হয়েছে

বারো দিনের কড়া কোয়ারিন্টিনে তিনি থাকতে রাজি নন ইংল্যান্ডে পৌঁছে। তাই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখতে যাবেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একেই কারণে যাবেন না, বোর্ড সচিব জয় শাহ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড করোনা ইস্যুতে প্রচন্ড কড়া অনুশাসন মেনে চলতে চাইছে। যেহেতু সৌরভ বা জয় ভারতীয় দলের সঙ্গে থাকছেন না, দলের অঙ্গ নন – তাই তাঁদের জন্য ১২ দিনের কড়া করোনা নীতি মানতেই হবে। তাহলে ভারতীয় বোর্ডের দুই কর্তার লর্ডসের মাঠে বসে ম্যাচ দেখতে কোনও সমস্যা নেই।

কিন্তু এই ১২ দিনের কোয়ারিন্টিনে থাকতেই রাজি নন দুই কর্তাই। তাই আপাতত ভারত – নিউজিল্যান্ডের ফাইনাল মাঠে বসে দেখা হচ্ছে না। এই মুহুর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় স্বপরিবারে রয়েছেন দুবাইয়ে। আই পি এলের পার্ট টু নিয়ে আরব আমির শাহি বোর্ড কর্তাদের সঙ্গে মিটিং সেরে নিয়েছেন। সৌরভের নিয়মিত সময় করে ওষুধ চলে। খাওয়া দাওয়ার নানান বিধি নিষেধ। স্ত্রী ডোনা সঙ্গে থাকায় সব কিছু দেখাশোনা করছেন। আইসিসির সঙ্গেও নানান ইস্যুতে আলোচনা চলছে। বোর্ড সভাপতি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় সব কিছু আলোচনাতে অংশ নিচ্ছেন।

ইংল্যান্ড গেলেও সৌরভের সঙ্গে যেতেন ডোনাও। লন্ডনের কাছে আছে সৌরভের নিজস্ব কটেজ। সেখানেই থাকেন ওঁরা। আইসিসির প্রথম সারির কর্তারা চাইছেন , প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সৌরভের মতন প্রাক্তন ক্রিকেটার মাঠে থাকুন। কিন্তু ইংল্যাণ্ডের কড়া নিয়মে জটিলতা দেখা দিয়েছে। আইসিসির পক্ষ থেকে আলাদা করে ইসিবি’ র সঙ্গে এই প্রসঙ্গে কথাবার্তা চলছে।

প্রয়োজনে মরু শহরে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও

২৮ জুনের মধ্যে বিসিসিআইয়ের পক্ষ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জানিয়ে দেওয়ার কথা আইসিসিকে। ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ এই টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে আলোচনা করে নিচ্ছেন দুবাইয়ে বসে। আইসিসির সদর দপ্তর দুবাইয়ে। বোর্ড কর্তারা কথা চালিয়ে যাচ্ছে আরব আমির শাহি ক্রিকেট কর্তাদের সঙ্গেও।

ছবি

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team