কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনা আক্রান্ত সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১, ০৪:৫৩:৪৪ পিএম
  • / ৩৬৫ বার খবরটি পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংক্রমিত হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। তবে জানা গিয়েছে, বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন বুদ্ধবাবু। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমেছে। অন্যদিকে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁর স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সূত্রের খবর, কিছুদিন ধরেই তাঁদের শরীরে করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল। এরপরেই তাঁদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, প্রথমে করোনা সংক্রমিত হন মীরা ভট্টাচার্য। এরপরেই করোনার রিপোর্ট পজেটিভ আসে বুদ্ধবাবুর।

অনেকদিন ধরেই গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। অক্সিজেন সাপোর্টে থাকেন তিনি। কয়েকদিন আগেই প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলেভিউতে ভর্তি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়াও, একাধিক অসুস্থতা রয়েছে তাঁর। সেকারণে অনেকদিন ধরেই তিনি প্রায় ঘরবন্দি। এমনকি শারীরিক অসুস্থতার জন্য এবার প্রথম ভোট দিতে যেতে পারেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ করোনা পরিস্থিতির মধ্যে ভোট দিতে গিয়ে কোনওভাবে তিনি আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ছিল চিকিৎসকদের। সেই কারণেই বুথে গিয়ে তাঁকে ভোটদানের অনুমতি দেননি চিকিৎসকেরা৷ কিন্তু এত সতর্কতা সত্ত্বেও শেষ পর্যন্ত সেই করোনাতেই আক্রান্ত হলেন বুদ্ধবাবু৷ অপরদিকে, হাসপাতালের তরফে মীরা ভট্টাচার্যের হেলথ বুলেটিনে জানান হয়েছে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ৯৮%। স্যালাইনের মাধ্যমে অ্যন্টিবায়োটিক, স্টেরয়েড চলছে।  বুকের স্ক্যানে ফুসফুসের তেমন কোন সমস্যা ধরা পড়েনি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team