কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনাবিধি উপেক্ষা, রেল ওয়ার্কশপে শো-কজ আধিকারিক
সৌম্যকান্তি ত্রিপাঠী Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১, ০৫:৪৭:২১ পিএম
  • / ৩৪৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জাতির উদ্দেশে বলছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কিন্তু দেশ থেকে পুরোপুরি চলে যায়নি। তাই কোভিড প্রটোকল মেনে চলুন। কিন্তু পরের দিনই দেখা গেল ঠিক উল্টো চিত্র।কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেল কর্তৃপক্ষই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বা বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘন করে প্রায় ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ওয়ার্কশপে। এই বিধিভঙ্গের কারণে এরই মধ্যে খড়গপুর মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বুধবার মহকুমাশাসক আজমল হোসেন জানিয়েছেন, অভিযোগের সত্যতা আছে। এ ভাবে কর্মীবৃন্দ থেকে পুরো খড়্গপুর শহরকে বিপদে ফেলা উচিত নয়। তা ছাড়া, বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘন করা হয়েছে। তাই, রেলওয়ের চিফ ওয়ার্কশপ ম্যানেজারকে এর কারণ দর্শানোর নির্দেশ দিয়েছি।”
করোনা রুখতে রাজ্য সরকারের কড়া বিধিনিষেধ এখনও জারি আছে রাজ্যে। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক কর্মী নিয়ে স্যানিটাইজেশন সহ জরুরি কিছু কাজের ওপর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু, রেলের ওয়ার্কশপে এমন কোনও বিধিনিষেধ মানা হচ্ছে না বলে রেল কর্মীরাও অভিযোগ জানিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রেলের চিফ ওয়ার্কশপ ম্যানেজার বিজয় কুমার রথ বলেছেন, “এসব যাঁরা বলছেন, ভুল বলছেন। আমরা রেল বোর্ডের গাইডলাইন মেনেও কোভিড বিধি পালন করে ন্যূনতম কর্মী নিয়ে কারখানা চালাচ্ছি। স্যানিটাইজেশনের কাজ হচ্ছে এবং অক্সিজেন পরিবহণ হচ্ছে। জরুরি পরিষেবা দেওয়ার জন্যই আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে।”

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team