32.2 C
Kolkata

ভোট দিয়ে ফেরার পথে যুবকের নাকে কোপ, পুরনো জমি বিবাদ ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে

Must Read

ওয়েব ডেস্ক : নদিয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur) ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এক যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হন ইনসোব মোল্লা নামে এক যুবক। তাঁর নাকে গভীর ক্ষত হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

অভিযোগের তির মহিবুল শেখ নামে এক ব্যক্তির দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের মেদিয়াপাড়ায় জমি সংক্রান্ত পুরনো বিবাদ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। প্রায় দু’বছর আগে ভোটের পর সামিরুল শেখ নামে ১৯ বছরের এক যুবক খুনের ঘটনাতেও মহিবুলের নাম জড়িয়েছিল বলে অভিযোগ। অভিযোগ, মাছ ধরার নাম করে ডেকে নিয়ে গিয়ে বোমা মেরে খুন করা হয়েছিল সামিরুলকে। সেই মামলায় গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্ত হয়ে ভিন রাজ্যে কাজে চলে যায় অভিযুক্ত।

আরও খবর : অ্যাম্বুল্যান্সে করে ভোট কেন্দ্রে সাংসদ মিতালি

পরিবারের দাবি, এবারের ভোটে বাড়ি ফিরেছিল মহিবুল। অভিযোগ, কবি জসীমউদ্দীন প্রাথমিক বিদ্যালয়ের ১৭ নম্বর বুথে ভোট দিয়ে ফেরার সময় ইনসোব মোল্লার উপর হামলা চালায় সে। সেই সময় মহিবুলের দুই ভাই সাত্তার ও জুব্বার ইনসোবকে চেপে ধরে রাখে বলেও অভিযোগ। এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে দাবি পরিবারের।

রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পরিবারের সদস্যদের। পরে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ইনসোব মোল্লাকে। চিকিৎসকদের মতে, তাঁর নাকের উপর আটটি সেলাই পড়েছে। অন্যদিকে, মহিবুল শেখও শান্তিপুর থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে আক্রান্তের পরিবারের দাবি, আইনি প্রক্রিয়াকে জটিল করতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This