মাত্র ১০ হাজার টাকায় গোটা ভারত ভ্রমণের চ্যালেঞ্জ! ২ হাজারেই ঘুরলেন ৬ রাজ্য

Must Read

ওয়েব ডেস্ক : গোটা ভারত ঘুরতে কত টাকা প্রয়োজন? অনেকের কাছেই এই প্রশ্নের উত্তর কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা। কিন্তু মাত্র ১০ হাজার টাকায় দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার চ্যালেঞ্জ নিয়েছেন এক তরুণী কনটেন্ট ক্রিয়েটর (Content Creator)। তাঁর দাবি, ইতিমধ্যেই মাত্র ২ হাজার টাকা খরচ করে ছয়টি রাজ্য ঘুরে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন ওই তরুণী। তাঁর এই অভিনব উদ্যোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা।

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে নিজের ভ্রমণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, সাধারণত কোনও একটি জায়গায় বেড়াতে গেলেই অনেকে ১০ হাজার টাকা বা তার বেশি খরচ করেন। কিন্তু তাঁর লক্ষ্য সম্পূর্ণ আলাদা। মাত্র ১০ হাজার টাকার মধ্যে গোটা ভারত ঘুরে দেখাই তাঁর উদ্দেশ্য। ইতিমধ্যেই ছয়টি রাজ্য ভ্রমণ করেছেন এবং তাতে খরচ হয়েছে মাত্র ২ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।

আরও খবর :  মণ্ডপের আলো ও ঐতিহ্যের যুগলবন্দিতে ইন্ডিয়ান ফেস্টিভ্যালের ‘সেরা পুজো ২০২৬’-এর মুকুট উঠল যাঁদের মাথায়

তবে এই চ্যালেঞ্জ কতটা সফল হবে, তা নিয়ে নিজেও নিশ্চিত নন তরুণী। তাঁর কথায়, নির্ধারিত বাজেটে দেশের সমস্ত জায়গা ঘোরা সম্ভব হবে কি না, তা তিনি জানেন না। হাতে থাকা টাকা শেষ হয়ে গেলেই থেমে যাবে তাঁর এই অভিযান। অর্থাৎ, নির্দিষ্ট অর্থের মধ্যে যতটা সম্ভব দেশ ঘুরে দেখাই তাঁর মূল লক্ষ্য। ভিডিওর ক্যাপশনেও তিনি জানিয়েছেন, এই যাত্রা সহজ নয়। শেষ পর্যন্ত তিনি সফল হবেন, নাকি মাঝপথেই হাল ছাড়তে হবে, তা জানতে দর্শকদের তাঁর ভ্রমণের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Flyying Fishh (@flyyingxfishh)

তরুণীর এই উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কয়েকজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, যাতায়াত, খাবার এবং থাকার খরচ সামলে মাত্র ১০ হাজার টাকায় গোটা ভারত ঘোরা আদৌ সম্ভব কি না। বিশেষ করে একজন তরুণীর পক্ষে এত কম বাজেটে নিরাপদে দীর্ঘ ভ্রমণ করা কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে, অনেকে তাঁর পরিকল্পনাকে সমর্থন করেছেন। তাঁদের মতে, যাতায়াতের মাধ্যম, থাকার জায়গা এবং খাবারের খরচ বুঝেশুনে পরিকল্পনা করতে পারলে অল্প টাকাতেও ভ্রমণ সম্ভব।

Latest News

জঙ্গলে মাওবাদী শক্তি শেষ, এবার ‘দিমাগি নকশাল’দের নিয়ে সতর্কবার্তা মোদির! বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি

ওয়েব ডেস্ক : ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদযাপনের মঞ্চ থেকে মাওবাদী কার্যকলাপ নিয়ে নতুন করে সতর্কবার্তা দিলেন...

More Articles Like This