কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা মহিলার!

Must Read

ওয়েবডেস্ক-   কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro Station)  আত্মহত্যার চেষ্টা মহিলার। বন্ধ আপ লাইনে পরিষেবা। ফের বিপর্যস্ত মেট্রো চলাচল।

শনিবার দুপুরে এই অঘটন ঘটে। এখনও জানা যায়নি, ওই মহিলা আত্মহত্যার করেছিলেন না কি অসাবধানতাবশত পড়ে গিয়েছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। তবে গুরুতর জখম হয়েছেন ওই মহিলা। চিকিৎসার জন্য তাকে তাঁকে হাসপাতালে নিয়ে যান মেট্রো কর্মীরা।

আরও পড়ুন- আগামী সপ্তাহ থেকেই ট্রাইবুনালের কাজ শুরু!

মেট্রো কর্তৃপক্ষ (Metro Authority) জানান, আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মহিলা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মেট্রো কর্মীরা। ফলে দুপুর ১ টার পর থেকে ব্যাহত মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। ফের মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা সচল রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, আপ লাইনে ১ টা ৬ মিনিটে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। তাকে উদ্ধার করা হয়েছে। তবে গুরুতর আহত। হাসপাতালে চিকিৎসাধীন। মেট্রো পরিষেবা সচল করার চেষ্টা চালানো হচ্ছে।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This