Forbidden

You don't have permission to access th1s resource.

শিক্ষক থেকে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, এসএসসি নিয়ে কী বললেন? - KolkataTV
28.2 C
Kolkata

শিক্ষক থেকে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, এসএসসি নিয়ে কী বললেন?

Must Read

বাঁকুড়া: জঙ্গলমহলের (Jangle Mahal) প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আজ রাজ্যের মন্ত্রীসভায় জায়গা করে নিয়েছেন ক্ষুদিরাম টুডু (Khudiram Tudu)। শনিবার ব্রিগেড (Brigade) প্যারেড গ্রাউন্ডে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে বাঁকুড়া (Bankura) ও জঙ্গলমহল (Jangal Mahal) জুড়ে। শিক্ষকতার পেশা থেকে রাজনীতির ময়দানে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মন্ত্রিত্ব পেলেন রানিবাঁধের (Ranibandh) বিজেপি (BJP) বিধায়ক।

বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকের জঙ্গলঘেরা বাগডুবি গ্রামের বাসিন্দা ক্ষুদিরাম টুডু। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করে বারিকুল উদয় ভারতী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। পরে বাঁকুড়ার শালডিহা কলেজ থেকে স্নাতক হন। পড়াশোনা শেষ করে শিক্ষকতার পেশায় যোগ দেন। বর্তমানে পশ্চিম বর্ধমানের একটি স্কুলে শিক্ষকতা করেন তিনি।

আরও পড়ুন: নয়া বিজেপি সরকারের প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়, মঙ্গলেই শপথ

দীর্ঘদিন আরএসএস এবং বিজেপির সঙ্গে যুক্ত ক্ষুদিরাম ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানিবাঁধ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি। ২০২১ সালে মাত্র ৩ হাজার ভোটে হেরে যান। তবে এ বার ২০২৬-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদাকে ৫২ হাজার ২৬৯ ভোটে হারিয়ে বড় জয় পান তিনি। এরপর থেকেই জল্পনা চলছিল, জঙ্গলমহল থেকে কি মন্ত্রী হতে চলেছেন ক্ষুদিরাম? শনিবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ে।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ক্ষুদিরাম টুডু বলেন, “তফশিলি সম্প্রদায়ের জাল সার্টিফিকেটে গোটা বাংলা ভরে গিয়েছে। প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হয়েছেন। মানুষ এই অন্যায় মেনে নেয়নি বলেই বিজেপিকে ভোট দিয়েছে।”

জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে তাঁর অগ্রাধিকার কী? উত্তরে ক্ষুদিরাম বলেন, “জঙ্গলমহলের মূল সমস্যা জল। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়নও জরুরি।”

শপথ নেওয়ার আগে আবেগপ্রবণ হয়ে পড়ার কারণও জানান তিনি। বলেন, “অনেক অত্যাচার সহ্য করেছি। আমার উপর হামলা হয়েছে, কান ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেই সব দিনের কথা মনে পড়ছিল। তাই চোখে জল এসে গিয়েছিল।”

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ নিয়েও উচ্ছ্বসিত শোনায় তাঁকে। ক্ষুদিরামের কথায়, “প্রধানমন্ত্রী পিঠ চাপড়ে ‘বধাই হো’ বলেছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝিও আমন্ত্রণ জানিয়েছেন। আমরা দু’জনেই সাঁওতালি ভাষায় কথা বলি।”

নিজে শিক্ষক হওয়ায় এসএসসি দুর্নীতি ও চাকরি বাতিল ইস্যু নিয়েও প্রশ্নের মুখে পড়েন নবনিযুক্ত মন্ত্রী। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “দোষীদের আইনি শাস্তি দেওয়া হবে। আগের মতো নিয়মিত প্রতি বছর SSC পরীক্ষা হবে।”

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This