৫ টাকার মা ক্যান্টিনে এবার পাত পেড়ে মাছ-ভাত

Must Read

কলকাতা: মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবারই। সেই সঙ্গে ৫ টাকার মা ক্যান্টিন (Ma Canteen) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকার জানিয়েছে, ১ জুন থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁরা সকলেই এই প্রকল্পে টাকা পাবেন। সেই মা ক্যান্টিনের মেনুতে যুক্ত করা হচ্ছে নতুন খাবার। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, রাজ্যে বর্তমানে মোট ৩৬৭টি মা ক্যান্টিন আছে। সবক’টি চালু থাকছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এতদিন ৫ টাকায় ডাল-ভাত-সবজির পাশাপাশি ডিম মিললেও, এবার রাজ্যের সরকারের উদ্যোগে এই ক্যান্টিনগুলির ভোলবদল হতে চলেছে। পাঁচ টাকাতেই খাবার পাওয়া যাবে। আমরা সপ্তাহে দু’দিন ধরে মাছ খাওয়াব।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে সপ্তাহে অন্তত দু’দিন মা ক্যান্টিনের মেনুতে মিলবে মাছ-ভাত। তবে মেনুর মান বাড়লেও দামের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হচ্ছে না। মাত্র ৫ টাকাতেই দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ এই খাবার পাবেন।

আরও পড়ুন:কারা পাবেন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা? কল্যাণীতে বৈঠক সেরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আর জানান, বুধবার নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং আমি যৌথভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটি প্রকাশ করব। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে এই ফর্মটি পূরণ করা বাধ্যতামূলক।’’উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘বুধবারই এই বিষয়ে সব কিছু বিস্তারিত গাইডলাইন জানিয়ে দেওয়া হবে।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This