26.9 C
Kolkata

সপ্তাহের মাঝেই বদল আবহাওয়ায়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Must Read

কলকাতা: বাংলায় ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু (West Bengal Monsoon)। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast)। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে (Weather Update)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে ২১, ২২ এবং ২৩ মে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ছুটির দিন রণক্ষেত্র পার্ক সার্কাস! কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ? বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ

পাশাপাশি, বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। পাহাড়ি জেলাগুলিতে ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি রাস্তায় সতর্কতার সঙ্গে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়া, যান চলাচলে সমস্যা এবং ফসলের ক্ষতির আশঙ্কার কথাও জানানো হয়েছে। তবে এই বৃষ্টিতে কয়েক দিনের অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This