32.7 C
Kolkata

রাস্তায় হেলমেট পরা বাধ্যতামূলক, নিয়ম না মানলেই বাইকচালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার

Must Read

ওয়েবডেস্ক- রাস্তা দুর্ঘটনা এড়াতে এবার বড় পদক্ষেপ। বাইক চালকদের (Bike Rider)  এবার থেকে এই নিয়ম মেনে চলতে হবে। রাজ্যে নয়া সরকার (State Government )  গঠন করেছে বিজেপি। এবার হেলমেট (Helmet) পরা বাধ্যতামূলক করতে রাস্তায় পুলিশ। হেলমেট না পরে বাইক চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে।

তাই হেলমেট পরা বাধ্যতামূলক করতে চাইছে পুলিশ। না পরলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আজ থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় দেখা গেল পুলিশি তৎপরতা।  হেলমেট না পরা বাইক আরোহীদের আটকানো হচ্ছে। তাদের বোঝানো হচ্ছে হেলমেটের প্রয়োজনীয়তা। পুলিশের মূল লক্ষ্য

শুধুমাত্র আইন প্রয়োগ নয় বরং মানুষকে সচেতন করা, যাতে কেউ বিনা হেলমেটে রাস্তায় বাইক না চালায়। বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল এলাকায় ও স্কুলে গিয়ে পুলিশ প্রচার চালাচ্ছে। মাইকিং করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এই প্রচার আগামীদিনেও চলবে।

আরও পড়ুন-  নন্দিনী চক্রবর্তীকে বড় দায়িত্ব রাজ্য সরকারের

উল্লেখ্য, রাস্তাঘাটে বাইক আরোহীদের দৌরাত্ম্য বেড়েছে। যখন তখন অলি গলি সহ মেন রোডের উপর দিয়েও জোরে বাইক চালিয়ে চলে যাচ্ছে। আর সব থেকে বড় বিপদ হচ্ছে, একাংশের মাথায় হেলমেট থাকে না। পুলিশ ধরলেই অনেকের মুখে শোনা যায়, ‘সামনে বাড়ি তাই হেলমেট পরিনি’। কিন্তু এবার থেকে এই দৌরাত্ম্য আর চলবে না। এবার এই সব অনিয়ম কড়া হাতে দমন করবে রাজ্য সরকার।

Latest News

দেবরাজের বিরুদ্ধে জগন্নাথ মন্দিরের দানপাত্র লুটের অভিযোগ

কলকাতা: গ্রেফতার হওয়া দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) বিরুদ্ধে একের পর এক অভিযোগের মাঝেই সামনে এল নতুন দাবি। বাগুইআটির (Baguiati) এক...

More Articles Like This