31.1 C
Kolkata

রাজ্যে চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু’র

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে চালু হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (Vivekananda Merit Scholarship)। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তৃতিদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে এমনটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে পড়ুয়াদের (Students) এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানিয়ছেন তিনি।

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ধনধান্য অডিটোরিয়ামে। সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষার কোনও বিকল্প নেয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার পড়ুয়াদের পাশে রয়েছে।

আরও খবর : এভাবেও ফিরে আসা যায়… মহিলাদের নিরাপত্তা কমিটিতে দময়ন্তী সেনকে ফিরে আনলেন শুভেন্দু

আর এই অনুষ্ঠান থেকেই সুখবর শোনান মুখ্যমন্ত্রী। বলেন, আজ থেকেই রাজ্যে চালু হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (Vivekananda Merit Scholarship)। ধর্ম নয়, বরং মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি। এই প্রকল্পের আবেদনের জন্য শিক্ষা দফতরে যোগাযোগ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। মূলত, এই প্রকল্প আগে চালু ছিল। তবে পরে এটি বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, ধর্মের ভিত্তিতে রাজ্যে যে ভাতা দেওয়া হত তা সোমবার বন্ধ করে দিয়েছে রাজ্যের বিজেপি (BJP) সরকার। মূলত, বেশি দিন হয়নি রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। আর মুখ্যমন্ত্রীর হওয়ার পরেই একাধিক নজিরবিহীন পদক্ষেপ করেছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে ধর্মের ভিত্তিতে একাধিক প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। তবে আগামী মাস থেকে তা বন্ধ হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে সোমবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

More Articles Like This