ওয়েব ডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্রে (Astrology) শুক্র গ্রহকে সুখ, প্রেম, বিলাসিতা, সম্পদ ও বৈবাহিক জীবনের কারক বলে মনে করা হয়। বৃহস্পতির পর শুক্রকেই সবচেয়ে শুভ গ্রহ হিসেবে ধরা হয়। এবার বৃহস্পতিবার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। ফলে ১২ রাশির জীবনেই পড়তে চলেছে বড় প্রভাব (Horoscope Today)।
মিথুন রাশির অধিপতি বুধ। তাই শুক্র ও বুধের এই যুগলবন্দি বুদ্ধি, যোগাযোগ, সম্পর্ক এবং আর্থিক দিককে বিশেষভাবে প্রভাবিত করবে। পণ্ডিত প্রবীণ মিশ্র জানিয়েছেন, এই গোচরে কার ভাগ্য খুলবে আর কার সতর্ক থাকা প্রয়োজন।
আরও পড়ুন: ৩০ বৈশাখে কার ভাগ্যে সাফল্য, কার জীবনে সতর্কবার্তা?
মেষ
জীবনে গতি ফিরবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। সম্পর্ক মধুর হবে।
সতর্কতা: খরচ নিয়ন্ত্রণে রাখুন।
প্রতিকার: দুর্গা চালিশা পাঠ করুন।
বৃষ
আয় বৃদ্ধি ও বিলাসিতার যোগ। কথাবার্তায় মাধুর্য বাড়বে।
সতর্কতা: আর্থিক লেনদেনে সাবধান।
প্রতিকার: শুক্রবার পায়েস দান করুন।
মিথুন
আকর্ষণ ও ব্যক্তিত্ব বাড়বে। অসম্পূর্ণ কাজ শেষ হবে।
সতর্কতা: হঠকারী সিদ্ধান্ত নয়।
প্রতিকার: শিব পরিবারের অভিষেক করুন।
কর্কট
খরচ বাড়লেও নতুন আয়ের রাস্তা খুলবে। বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য।
সতর্কতা: স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।
প্রতিকার: দরিদ্রদের আহার করান।
সিংহ
ইচ্ছাপূরণ ও আয় বৃদ্ধির প্রবল যোগ। পদোন্নতির সম্ভাবনা।
সতর্কতা: অহংকার এড়িয়ে চলুন।
প্রতিকার: শুক্রবার চাল দান করুন।
কন্যা
কর্মজীবনে সাফল্য ও নতুন চাকরির সুযোগ।
সতর্কতা: কাজে অবহেলা নয়।
প্রতিকার: শিবকে জল অর্পণ করুন।
তুলা
ভাগ্যের সহায়তা পাবেন। আর্থিক লাভ ও তীর্থযাত্রার যোগ।
সতর্কতা: শরীরের যত্ন নিন।
প্রতিকার: দুর্গা চালিশা পাঠ করুন।
বৃশ্চিক
হঠাৎ অর্থলাভ হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে লাভ।
সতর্কতা: সম্পর্কের সংঘাত এড়ান।
প্রতিকার: অভাবীদের খাবার দিন।
ধনু
দাম্পত্য সুখ ও ব্যবসায় লাভের সম্ভাবনা।
সতর্কতা: কথাবার্তায় সংযম দরকার।
প্রতিকার: শুক্রবার ফল দান করুন।
মকর
চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য।
সতর্কতা: ঋণ নেওয়া এড়িয়ে চলুন।
প্রতিকার: দরিদ্রদের ফল দান করুন।
কুম্ভ
সন্তান সুখ ও নতুন সুযোগের যোগ। কর্মক্ষেত্রে উন্নতি হবে।
সতর্কতা: স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।
প্রতিকার: দুর্গা চালিশা পাঠ করুন।
মীন
পারিবারিক সুখ ও সম্পত্তি লাভের সম্ভাবনা।
সতর্কতা: অতিরিক্ত খরচ এড়ান।
প্রতিকার: শিব-পার্বতীর পুজো করুন।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
