34 C
Kolkata

বাঁকুড়ায় বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই তৃণমূল নেতা

Must Read

ওয়েব ডেস্ক : বিজেপির (BJP) পরিবর্তন যাত্রার দিন হাটকৃষ্ণনগর এলাকায় বোমা সহ অস্ত্র জড়ো করে গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাঁকুড়ায় (Bankura)। এই ঘটনায় পাত্রসায়ের থেকে দুই তৃণমূল (TMC) নেতাকে গ্রেফতরা করল পুলিশ (Police)। তাঁদেরকে তোলা হয়েছিল বিষ্ণুপুর মহকুমা আদালতে।

জানা গিয়েছে গত ১০ মার্চ বিজেপির (BJP) পরিবর্তন যাত্রার দিন কাঁকরডাঙ্গা এলাকায় একটি মারধরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে গিয়েছিল পুলিশ। তবে হাটকৃষ্ণনগর এলাকার একটি সবজী আড়তের পাশ থেকে উদ্ধার হয়েছিল বোমা। সঙ্গে লাঠি ও পাথরও উদ্ধার করা হয়েছিল।

আরও খবর : দক্ষিণবঙ্গে ফের শুরু ঝড়-বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

এই ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূলের যুব সংগঠনের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মিলন কড়ি ও তৃণমূলের কুশদ্বীপ অঞ্চলের অঞ্চল সভাপতি শাহজাহান মিদ্যার। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, গতকাল অভিযুক্তদের গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছিল পাত্রসায়ের থানার পুলিশ। অন্যদিকে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯/২, ২৮৮, ৩২৬ ( বি), ৪৯, ৬১(বি), ৯বি(১) ধারায় মামলা রুজু করেছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Latest News

নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : নবান্নে সিকিমের ( Sikkim) মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের (Prem Singh Tamang) সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন বাংলার...

More Articles Like This