ভোটারদরকে হুমকি দেওয়ার অভিযোগ! গ্রেফতার তৃণমূল নেতা

Must Read

ওয়েব ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। ২৯৪টি আসনের মধ্যে পেয়েছে মাত্র ৮০টি। এদিকে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। ২০৭টি আসন পেয়েছে গেরুয়া শিবার। কিন্তু কেন তৃণমূলকে ভোট দেয়নি ভোটাররা, তা নিয়ে ভোটারদরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে।

তৃণমূলে ভোট না দেওয়ার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তিয়াস সিনহার স্বামীর বিরুদ্ধে। ওই তৃণমূল নেতার নাম অভিজিৎ সিনহা। এই ঘটনাকে ঘরে বুধবার এলাকায় উত্তেজনা ছড়ায় বলে খবর।

আরও খবর : ‘দিদি আপনি হারেননি’ কলকাতায় এসে মমতাকে প্রথম সাক্ষাতে এই কথা অখিলেশের

অন্যদিকে বিধানসভা নির্বাচনে দয় পেয়ে পিকনিক করছিলেন বিজেপি (BJP) নেতা কর্মীরা। সেই পিকনিকেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অভিজিৎ সিনহার বিরুদ্ধে। বিজেপি নেতা কর্মীদের তরফে ঘটনার প্রতিবাদ করা হয় বলে খবর। এদিকে তৃণমূল নেতা অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ (Police)। বৃহস্পতিবার ধৃত তৃণমূল নেতাকে থানা থেকে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে খবর।

অভিজিৎ এদিন জেলা আদালতের যাওয়ার সময় সংবাদমাধ্যমকে জানায়, আদালতের উপর পূর্ণ আস্থা আছে বাকি কথা পরে বলবো।” ডিএসপি হেডকোয়ার্টার আফজাল আবরার বলেন, “অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।”

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This