Forbidden

You don't have permission to access th1s resource.

ভোট পরবর্তী অশান্তি মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার তৃণমূল নেতা - KolkataTV
26.9 C
Kolkata

ভোট পরবর্তী অশান্তি মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার তৃণমূল নেতা

Must Read

হাওড়া: শিবপুরের (Howrah Shibpur) চওড়া বস্তিতে ভোট পরবর্তী হিংসার মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশের (Mumbai Crime Branch Police) হাতে গ্রেফতার হয় তৃণমূল নেতা (Howrah Trinamool Leader Arrested) শামীম আহমেদ ওরফে বড়ে সহ তিনজন। বড়ের স্ত্রী শামীমা বানু তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। সে নিজেও শিবপুরের প্রভাবশালী তৃণমূল নেতা। রাজ্যে পালাবদলের পর গত ৭ মে শিবপুরের চওড়া বস্তিতে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে এলাকা দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বড়ে এবং তার দলবলের বিরুদ্ধে ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। তারপর থেকে সে পলাতক ছিল। এই ঘটনায় শিবপুর থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। দিন তিনেক আগে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ পুলিশের হাতে মুম্বই থেকে গ্রেফতার হয় বড়ে।

অশান্তির ঘটনার পরেই তল্লাশি অভিযানে নামে শিবপুর থানার পুলিশ। তার পরেই মুম্বইয়ে গ্রেপ্তার হন বড়ে ও তাঁর দলবল।তদন্ত চলাকালীন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ইউনিট-৬ এর ইনচার্জ ভরত ঘোণে গোপন সূত্রে খবর পান যে, তিন অভিযুক্ত মুম্বইয়ের দেওনার এলাকার একতা এসআরএ বিল্ডিংয়ের আট তলায় আত্মগোপন করে রয়েছে। এরপরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৮০৭ নম্বর ঘরে হানা দেয় এবং সেখান থেকে তিনজনকে গ্রেফতার করে। শনিবার রাতে বড়ে সহ তার সঙ্গীদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। আজ রবিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে হিংসায় প্ররোচনা এবং অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:‘পুষ্পা’হীন ভোটগণনা…১৪ হাজার ভোটে এগিয়ে গেল বিজেপি! ফলতায় দ্বিতীয় সিপিএম

Latest News

এসআইআর আপিল ট্রাইব্যুনালের বিচারপতির অতিরিক্ত নিরাপত্তা, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার অনুমতি: সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ার আপিল ট্রাইব্যুনাল হিসেবে কর্মরত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নিরাপত্তা...

More Articles Like This