Forbidden

You don't have permission to access th1s resource.

জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, বসিরহাট উত্তরে বিজয় মিছিল শুরু হয়ে গেল তৃণমূলের - KolkataTV
27.8 C
Kolkata

জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, বসিরহাট উত্তরে বিজয় মিছিল শুরু হয়ে গেল তৃণমূলের

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় শেষ হয়েছে বিধানভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ২৯ এপ্রিল ছিল দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। এদিন ভোট শেষ হতেই বসিরহাট উত্তর (Basirhat Uttar) বিধানসভার মুরারীশাহ এলাকায় শুরু হয়ে গেল তৃণমূলের (TMC) বিজয় উৎসব। একেবারে রাস্তায় নেমে বিজয় মিছিল করতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের।

এদিন শেষ দফার ভোট শেষ হতেই উত্তর বিধানসভার মুরারীশাহ চৌমাথা এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের বিজয় উৎসবের ছবি ধরা পরে। হাসনাবাদ ব্লকের সহকারী সভাপতি আখের আলী মণ্ডলের নেতৃত্বে তৃণমূল (TMC) কর্মীরা আবির মেখে জয়ের উল্লাসে মেতে ওঠেন।

আরও খবর : ভোট না দিতে পেরে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ ভোটার

কর্মী-সমর্থকদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বেই রাজ্যে আবারও তৃণমূল সরকার গঠন করবে। বসিরহাট উত্তর কেন্দ্রে দলের জয় নিশ্চিত। সেই জয়ের আগাম আনন্দে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে এই বিজয় মিছিল করেন।

মূলত, বঙ্গ নির্বাচনে এবার বসিরহাট উত্তরে প্রার্থী করা হয়েছিল মহম্মদ তৌসিফ রহমান-কে (Md Tauseef Rehman)। দ্বিতীয় দফায় এই আসনে ভোট হয়। আর ভোট শেষ হতেই তৃণমূল প্রার্থীয় জয় নিয়ে আত্মবিশ্বাসী নেতা-কর্মীরা। ফলাফল বেরনোর আগেই একেবারে বিজয় উৎসবে মেতে উঠলেন তাঁরা।

দেখুন অন্য খবর :

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This