দলবিরোধী মন্তব্য! পাঁচ মুখপাত্রকে শোকজ তৃণমূলের

Must Read

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে শেষ হয়েছে তৃণমূলের (TMC) ১৫ বছরের শাসন। গত ৪ মে প্রকাশিত ফলাফল তা পরিস্কার করে দিয়েছে। তার পরেই দলবিরোধী মন্তব্য করার অভিযোগে পাঁচ মুখপাত্রকে (Spokespersons) শোকজ (Show cause notice) করল তৃণমূল। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদেরকে জবাব দেওয়ার কথা জানানো হয়েছে।

যে পাঁচ মুখপাত্রকে শোকজ করা হয়েছে তারা হলেন, ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির তরফে ডেরেক ও’ব্রায়েন এই নোটিস পাঠিয়েছেন বলে খবর। দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।

আরও খবর : মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ কাটোয়ার সৌমাল্য, স্বপ্ন চিকিৎসক হওয়ার

সূত্রের খবর, যাঁদেরকে শোকজ নোটিস (Show cause notice) পাঠানো হয়েছে তাঁদের মধ্যে কেউ কেউ জবাবি চিঠি তৈরি করে রেখেছেন। এ নিয়ে এক মুখপাত্র বলেছেন, যা জবাব দেওয়ার চিঠিতে দিয়ে দেব। দলের অনেকে আমাকে সমর্থন করেছেন। তাঁদের মধ্যে মন্ত্রিসভার তিনজন সদস্য রয়েছেন বলে খবর।

উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে ৮০টি আসন পেয়েছে তৃণমূল (TMC)। আর বিজেপি পেয়েছে ২০৭টি আসন। এই বিপর্যয়ের পর তৃণমূলের অনেক নেতা দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর পরেই মুখপাত্রদেরকে শো কজ নোটিস পাঠানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This