তৃণমূলের প্রার্থী তালিকা কীরকম হয়েছে? ব্যাখ্যা দিলেন অভিষেক

0
34

কলকাতা: ২৯১ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
(Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) পাশে নিয়ে কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা (TMC Candidate List 2026) প্রকাশ করলেন মমতা। ২২৬-এর বেশি ভোট পেয়ে ২০২৬-এ জিতবেন বলেও প্রার্থী তালিকা প্রকাশের আগে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং-এর তিনটি সিটে অনীত থাপারা লড়বে।এদিন প্রার্থী তালিকা প্রকাশের পর ব্যাখাও দিলেন অভিষেক। তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক বলেন, প্রার্থী তালিকায় ৫০ উপর মহিলা প্রতিনিধিদের সুযোগ দেওয়া হয়েছে। মহিলা প্রার্থী ৫২ জন। এছাড়াও ৪৭-এর মতো সংখ্যালঘুদেরও তালিকায় রাখা হয়েছে।

বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, পারফরম্যান্সই শেষ কথা। যে কাজ করবে, দল তার পাশে থাকবে। সেই রিপোর্ট কার্ডের উপর ভর করেই তৃণমূলের ছাব্বিশের লড়াইয়ের প্রার্থী তালিকা সাজিয়েছে। তৃণমূলের ঘোষিত ২৯১ জন প্রার্থীর মধ্যে ৭৪ জন বিধায়কের টিকিট হাতছাড়া হয়েছে। আসন বদল করে নতুন করে পরীক্ষার মুখে ফেলা হয়েছে অন্তত ১৫ জন বিধায়ককে। এদিন তালিকা প্রকাশের পর অভিষেক বলে, প্রার্থী তালিকায় ৫০ উপর মহিলা প্রতিনিধিদের সুযোগ দেওয়া হয়েছে। মহিলা প্রার্থী ৫২ জন।এসসি ও এসটির সংরক্ষণের থেকে বেশি প্রতিনিধিদের ভোটের দাঁড় করিয়েছে তৃণমূল। প্রায় ৮৪ আসন সংরক্ষণ রয়েছে। তৃণমূল ৯৫ জন প্রতিনিধিদের প্রার্থী করেছে। এছাড়াও ৪৭-এর মতো সংখ্যালঘুদেরও তালিকায় রাখা হয়েছে।অভিষেক জানান, ৩১ বছর বয়সের নীচে ৪জন প্রতিনিধি। ৩১-৪০ বছরের মধ্যে ৩৮ জনকে প্রার্থী করা হয়েছে। ৪১-৫০ বয়সের মধ্যে ৮৮ জনকে সুযোগ দেওয়া হয়েছে। ৯১-৬০ বছর বয়সের মধ্যে ৮৯ জনকে প্রার্থী করা হয়েছে। ৬১-৭০ এর প্রায় ৪৭, ৮১-৯০ এর মধ্যে ২ জন রয়েছে। তৃণমূলের তালিকায় প্রবীণের পাশাপাশি নতুন-তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। মঙ্গলবারের এই প্রার্থী তালিকা ঘোষণায় স্পষ্ট যে, পেশাদার এবং অভিজ্ঞ ব্যক্তিত্বদের এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভবানীপুরে কনফিডেন্ট মমতা, কী বললেন দেখে নিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here