ওয়েবডেস্ক- উত্তর-পূর্ব সীমান্ত (North East Border) রেলপথে নন-ইন্টারলকিং (Non-Interlocking On Railways) কাজের জন্য ট্রেন চলাচল (Train Movement) নিয়ন্ত্রণ। কাটিহার বিভাগের (Katihar Division) পাঞ্জিপাড়া-সূর্য কমল সেকশনে অটোমেটিক ব্লক সিগন্যালিং চালুর সঙ্গে সম্পর্কিত প্রি-নন-ইন্টারলকিং/নন-ইন্টারলকিং কাজের জন্য চলতি মাসের ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। ফলে ট্রেন বাতিল্, নিয়ন্ত্রণ করা হবে।
ট্রেন বাতিল:
• ৫৫৪২২ বালুরঘাট-মালদা টাউন প্যাসেঞ্জার (জেসিও ১৫.০৫.২৬)
• ৫৫৪২১ মালদা টাউন-বালুরঘাট প্যাসেঞ্জার (জেসিও ১৬.০৫.২৬)
• ১৫৭১০ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (জেসিও ১৬.০৫.২৬)
• ১৫৭০৯ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস (জেসিও ১৬.০৫.২৬)
ট্রেনের সময়সূচী পরিবর্তন:
• ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস (জেসিও ১৬.০৫.২৬) ট্রেনটি ৪.০৫ পরিবর্তে ৮.00 ঘটিকায় নির্ধারিত হবে।
• ১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরশা এক্সপ্রেস (জেসিও ১৬.০৫.২৬) ৩.00 টের ঘটিকার পরিবর্তে ৭.২০ ঘটিকায় রিশিডিউল হবে।
৬.১৫ এর পরিবর্তে ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (জেসিও ১৭.০৫.২৬) ৭.১৫ ঘটিকায় পুনঃনির্ধারিত হবে।
• ১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল (জেসিও ১৬.০৫.২৬) ৪.৫৫ ঘটিকার পরিবর্তে ৮.00 টায় রিশিডিল হবে।
আরও পড়ুন- শুক্রবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা, ভোটে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর ডাক দেবেন?
ট্রেন নিয়ন্ত্রণ:
• ০৭০৪৬ সেকেন্দ্রাবাদ-নাহারলাগুন স্পেশাল (জেসিও ১৫.০৫.২৬) যাত্রাপথে ৩ ঘন্টার জন্য নিয়ন্ত্রিত হবে।
• ১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল (জেসিও ১৫.০৫.২৬) যাত্রাপথে ২ ঘন্টা নিয়ন্ত্রিত হবে।
• ১২৫০৩ এসএমভিটি বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস (জেসিও ১৫.০৫.২৬) যাত্রাপথে ১ ঘন্টা নিয়ন্ত্রিত হবে।
