Forbidden

You don't have permission to access th1s resource.

মর্মান্তিক ঘটনা বিহারে! তদন্তে পুলিশ - KolkataTV
28.2 C
Kolkata

মর্মান্তিক ঘটনা বিহারে! তদন্তে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : মর্মান্তিক ঘটনা বিহারে (Bihar)। আগুনে ঝলসে মৃত্যু হল দুই শিশু সহ তিনজনের। এছাড়া অনেকে আহত হয়েছেন বলে খবর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে বিহারের ইস্ট চম্পারন জেলার (Champaran district) ঢাকা ব্লকের বারহাড়োয়া ফতেহ মহম্মদ এলাকার মোতিহারিতে।

সূত্রের খবর, শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছিল একটি মুদিখানা ও সংলগ্ন একটি বাড়ি। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। তার পরেই স্থানীয়রা দ্রুত খবর দেন দমকলে। এর পরে প্রায় সাড়ে সাত ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও খবর : নতুন সেনা সর্বাধিনায়কের নাম ঘোষণা কেন্দ্রের!

পুলিশের তরফে জানানো হয়েছে, মর্মান্তিক এই ঘটনায় দোকানের মালিকের দুই সন্তান প্রাণ হারিয়েছেন। দোকানের এক কর্মচারীরও মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, আগুন এতটা ভয়াবহ ছিল যে তা নেভাতে গিয়ে এক সময় জল শেষ হয়ে গিয়েছিল দমকলের। পরে দমকলের কর্মীরা কুয়ো থেকে জল তুলে আগুন নেভান।

তবে কী করে এমন ভয়াবহ আগুন লাগল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। কীভাবে এই ভয়াবহ আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর এই ঘটনায় কী কী ক্ষতি হয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This