কলকাতা: রবিবার রাজ্যের বিধানসভার নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার প্রথম দফার ১৪৪ আসনের প্রার্থী তালিকা (WB BJP Candidate List) প্রকাশ করেছে বিজেপি। সিপিএম ১৯২-এর প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কারা? মঙ্গলবার বিকেল সওয়া ৩টের সময়ে কালীঘাটে তাঁর বাসভবন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী (TMC Candidate list 2026) তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে সম্ভাব্য প্রার্থীতালিকা নিয়ে এখন চরম চর্চায় রাজ্য রাজনীতিতেও।
ভাবনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। তার পর নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে কোনও নেতাকে প্রার্থী করবে সেটাই দেখার। সূত্রের খবর এদিনই ২৯৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় থাকতে পারে একাধিক চমক। একাধিক তারকা নাম যেমন থাকতে পারে, তেমনই বাদ পড়তে পারে একাধিক নাম। সূত্রের খবর, নতুন প্রার্থী হিসেবে এবার নাম থাকতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের। তারকা প্রার্থী হিসেবে জায়গা নিতে পারেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। রাজ্যের বর্তমান শাসক দল তরুণ মুখে জোর দিতে পারে। তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্তরাও পেতে পারেন টিকিট। এছাড়া কয়েকজন প্রার্থীর কেন্দ্র বদল হতে পারে।
তৃণমূলের প্রবীণ বিধায়কদের অনেককেই বয়সের কারণে এবার প্রার্থী না করার কথাই ভাবা হয়েছে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে, বদল করতে গেলে এত বেশি দাবিদার হয়ে উঠছে যে তাতে বিড়ম্বনা বাড়ছে বই কমছে না। ফলে নির্মল ঘোষ, মদন মিত্ররা টিকিট পাবেন। এবার প্রার্থী তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা।
আরও পড়ুন: নির্বাচনের নজরদারিতে এই প্রথমবার থাকছে পর্যবেক্ষকদের বিশেষ সেল
বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্য়ায়ের। নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ সময় জেলে ছিলেন তিনি। বেহালা পশ্চিমে টিকিট পেতে পারেন বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে আরও এক দাপুটে নেত্রীর নাম।সোনারপুর বিধানসভা কেন্দ্র নিয়ে জল্পনা রয়েছে। বিদায়ী বিধায়ক লাভলি মৈত্রকে টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন লাভলি। তাঁর নাম বাদ পড়তে পারে এবার। বারাসত কেন্দ্রে সম্ভবত এবার টিকিট পাচ্ছেন না অভিনেতা চিরঞ্জিৎ। তাঁর জায়গায় টিকিট পেতে পারেন সব্যসাচী দত্ত। মঙ্গলবার বিকেলের মধ্যেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রাজনীতির জগতের বাইরের বিশিষ্ট ব্যক্তিত্বদের এবার প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। বিশেষ করে শিক্ষক, চিকিৎসক বা সমাজসেবীরা তালিকায় স্থান পেতে পারেন। প্রতিবারের মতো এবারও টলিউডের কোন কোন সেলিব্রিটি টিকিট পাচ্ছেন, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের উদ্দীপনার মেলবন্ধন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কাদের ওপর ভরসা রাখেন, তা দেখার অপেক্ষায় গোটা বাংলা।

