‘গুড়-বাতাসা, চড়াম-চড়াম ভালো জিনিস, খারাপ না,’ ভোট দিয়েই স্বমহিমায় অনুব্রত মণ্ডল

Must Read

বীরভূম: প্রথম দফার ভোটগ্রহণের (Assembly Election 2026) দিনেই সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বোলপুর ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কালীকাপুরে কন্যা সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দেন তিনি। তার পর থেকেই দলীয় কার্যালয়ে বসে জেলার ভোট পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা। “গুড়-বাতাসা, চড়াম-চড়াম ভালো জিনিস, খারাপ না,” ভোট দিয়েই বলেন অনুব্রত।

ভোট দিয়েই এসআইআর সহ একাধিক ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। অনুব্রত বলেন, “এসআইআর-এর যন্ত্রণা মানুষ ভোগ করেছে, ভোট কি হবে বোঝায় যাচ্ছে। সবাই তৃণমূলকেই ভোট দেবে।” পাশাপাশি বঙ্গভোটে কমিশনের নিরাপত্তার বাড়বাড়ন্ত প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, “বোলপুরে সাঁজোয়া গাড়ি কেন আনা হয়েছে ওটা সেন্ট্রাল ফোর্স জানে।” কমিশনকে নিশানা করে তিনি আরও বলেন, “কমিশন বুঝতে পেরেছে তারা এতদিন ভুল পদক্ষেপ করেছে, তাই নজরবন্দি করেনি।”

আরও পড়ুন: West Bengal Assembly Election 2026 LIVE : সকাল ১১টা পর্যন্ত ১৫২ কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল? দেখুন লেটেস্ট আপডেট

পাশাপাশি তৃণমূলের জয় প্রসঙ্গে হুঙ্কারের সুরে অনুব্রত বলেন, “বীরভূমে তৃণমূল ১১টি আসনে জিতবে। যেসব জায়গায় গতবারের তৃণমূল ভালো করতে পারেনি সেখানে এবারে ভালো ফল হবে।” তিনি আরও বলেন, “খুব খারাপ হলেও গোটা রাজ্যে তৃণমূল ২৩০ আসন পাবে।”

দেখুন আরও খবর:

Latest News

নেটওয়ার্ক পেতে পাহাড়ে উঠে পড়াশোনা, NEET-এ সফল দুই বোন

ওয়েব ডেস্ক : চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল ছোট থেকেই। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে একের পর এক বাধা হয়ে দাঁড়িয়েছিল...

More Articles Like This