Forbidden

You don't have permission to access th1s resource.

আজ প্রথম দফার ভোটের আবহে মানসিক চাপে থাকবে এই রাশিগুলি - KolkataTV
28 C
Kolkata

আজ প্রথম দফার ভোটের আবহে মানসিক চাপে থাকবে এই রাশিগুলি

Must Read

ওয়েবডেস্ক- আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election)  । ১৫২টি বিধানসভায় আজ ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। বেশ কিছু রাশির (Astrology)  জাতক-জাতিকাদের (Zodiac Sign)  মানসিক চাপ (stress) বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্র, আর্থিক দিক এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সৃষ্টি হতে পারে। আজ কয়েকটি রাশির মানসিক চাপ বাড়তে পারে।

কর্কট রাশি- অতিরিক্ত আবেগে ভেসে গিয়ে কাজ লন্ডভন্ড হতে পারে। পরিবারের মানুষের জন্য চিন্তিত থাকায় মানসিক চাপে কাটবে সারাদিন। নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মেডিটেশন করা ভালো।

কন্যা রাশি- খুঁটিনাটি বিষয়ে অতিরিক্ত মনোযোগ এবং সব কিছু নিখুঁত করার প্রবণতা থেকে মানসিক চাপ বাড়তে পারে। মানসিক শান্তি বজায় রাখার জন্য, মনকে শান্ত, সংযত রাখা প্রয়োজন। ঝগড়া, বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।

আরও পড়ুন-  ১১ মে ভাগ্যের বড় টার্ন! মেষে মঙ্গল, রুচক রাজযোগে চমক ৪ রাশির জীবনে

বৃশ্চিক রাশি- আজ গোটাদিনটাই চাপের মধ্যে কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। অতিরিক্ত আবেগী ও কাজের তীব্র চাপে মানসিক চাপ বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। শরীরের দিকে খেয়াল রাখতে হবে।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকদের জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য এবং আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার অভাব থেকে মানসিক চাপ বাড়তে পারে। এছাড়া, নিজের কাজের চাপ এবং সংসারের দায়িত্ব একসাথে সামলাতে গিয়ে মানসিক চাপ বাড়বে।

মীন রাশি- এই রাশির জাতক-জাতিকাদের ওপর শনি গ্রহের প্রভাবের কারণে মানসিক চাপ বাড়তে পারে এই রাশির জাতক-জাতিকাদের। মানসিক চাপ বাড়তে পারে। সময় কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। এছাড়া, কাজের চাপে ও অন্যের আবেগের ভারে অতিরিক্ত মানসিক চাপ ও অস্থিরতা অনুভব করতে পারেন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Latest News

ঘুমন্ত মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর শাস্তি! ৫ লক্ষ টাকা জরিমানা নৌকাচালককে

ওয়েব ডেস্ক : ঘুমন্ত মেরু ভাল্লুককে (Polar Bear) একটু নড়াচড়া করানোর শখ হয়েছিল নৌকায় থাকা এক ব্যক্তির। আর সেই...

More Articles Like This