শুরু বর্ষার কাউন্টডাউন শুরু…! মৌসুমী বায়ুর প্রভাবে ভিজবে বাংলা

Must Read

কলকাতা: বঙ্গোপসাগরে জলীয় বাষ্প এবং সক্রিয় মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে (Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের মোট ৮ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদীর জলস্তরও বাড়তে পারে বলে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: কোনও রেফার চলবে না, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহবিদদের মতে, উত্তর-পূর্ব ভারতের উপর থাকা ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার জেরেই এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

এদিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে সাময়িক স্বস্তি মিললেও, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Latest News

পড়ুয়াশূন্য মাদ্রাসায় কোপ, ২৫০ প্রতিষ্ঠানে বন্ধ হবে ভর্তি!

দেবাশীষ সেনগুপ্ত অনুমোদনহীন মাদ্রাসার (Madrasa) পর এবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও কার্যত পড়ুয়াশূন্য, অচল এবং পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও বড় পদক্ষেপের পথে...

More Articles Like This