গ্রেফতার ডানকুনির সেই চর্চিত কাউন্সিলর

Must Read

ওয়েব ডেস্ক : ডানকুনির (Dankuni) চর্চিত তৃণমূল কাউন্সিলর সূর্য দে-কে (Surya Dey) গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। বুধবার গভীর রাতে ডানকুনি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

সূর্য দে-র নাম এর আগে এসআইআর তালিকায় ‘মৃত’ হিসেবে উঠে আসায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। ডানকুনির ১৮ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সিলর তখন প্রতিবাদ জানাতে কালিপুর শ্মশানে পৌঁছে গিয়েছিলেন। সেই সময় বলেছিলেন , “যারা আমাকে মৃত দেখিয়েছে, তারাই এসে আমার সৎকার করুক।”

আরও খবর : বিজয় মিছিলে গরহাজির দায়িত্বে থাকা নেতা-কর্মীরা! ভাঙড়ে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

জীবিত ব্যক্তিদের এসআইআর তালিকায় মৃত দেখানোর অভিযোগ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) এবং তৃণমূল নেত্রী (Mamata Banerjee) নির্বাচন সদনে গিয়েছিলেন। সেই প্রতিনিধিদলেও ছিলেন সূর্য দে। পরে অবশ্য এসআইআর তালিকায় ফের তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।

এবার সেই সূর্য দে-ই গ্রেফতার হলেন মারধরের অভিযোগে। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, ডানকুনির বাসিন্দা সৌমিক পাঁজা নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলেছেন, ২০২৫ সালের ২৮ মে তাঁকে বেধড়ক মারধর করেছিলেন সূর্য দে। অভিযোগ, সেই সময় তৃণমূল কাউন্সিলরের প্রভাবের কারণে থানায় অভিযোগ জানানোর সাহস পাননি তিনি। সম্প্রতি ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যক্তি। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং বুধবার রাতেই সূর্য দে-কে গ্রেফতার করা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন অন্য খবর :

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This