অবসরপ্রাপ্ত আইপিএসকে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

0
38

কলকাতা: অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এনকে মিশ্রকে এ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করলো নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের নির্দেশ মোতাবেক রাজ্যে এসআইআর (Bengal SIR) প্রক্রিয়ার নজরদারিতে থাকবেন এই বিশেষ পর্যবেক্ষক।রাজ্যের CEO দফতর সূত্রে খবর, স্ক্রুটিনি চলাকালীন মাইক্রো অবজার্ভারদের নজরে প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভোটারের তথ্য সামনে এসেছে যাকে ‘Ineligible’ বলে কমিশনের কাছে জানিয়েছেন তাঁরা। আপাতত ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ পড়ার হিসাব পেল নির্বাচন কমিশন। শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য এবং নথি যাচাইয়ের পরে এই সংখ্যা বাড়বে। এর আগে খসড়া এসআইআর তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৫৮ লক্ষ নাম।

শনিবার রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন। সিইও দফতর সূত্রে খবর, শেষ দিনের আগেই রাজ্যে শুনানির কাজ শেষ হয়েছে। শুনানি শেষে কমিশনের হিসাব বলছে, ৬ লক্ষ ২৫ হাজার জনের নাম বাদ যাচ্ছে। এই সংখ্যা আরও বাড়বে। শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে আর ১০ থেকে ১৩ লক্ষ জনের তথ্য আপলোড হওয়া বাকি রয়েছে। এখনও পর্যন্ত তথ্য যাচাই (ভেরিফায়েড) হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে। সুতরাং, তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে বড় ধাক্কা বিজেপিতে! তৃণমূলে যোগ দিলেন এই বড় নেতা

রাজ্যের CEO দফতর সূত্রে খবর, স্ক্রুটিনি চলাকালীন মাইক্রো অবজার্ভারদের নজরে প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভোটারের তথ্য সামনে এসেছে যাকে ‘Ineligible’ বলে কমিশনের কাছে জানিয়েছেন তাঁরা। কমিশন সূত্রের খবর, চূড়ান্ত ভোটার তালিকা থেকে এই সংখ্যক ভোটার বাদ যেতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই সংখ্যক ভোটারের জমা দেওয়া নথি যাচাইয়ের পরে তাঁদেরকে ‘যোগ্য’ ভোটার হিসেবে বলে মনে করছে না কমিশন। নথিতে অসঙ্গতি থাকার কারণে তাঁদের নাম বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে। নথি যাচাইয়ের কাজ শেষ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here