8.9 C
New York

মমতার থেকে অনুপ্রাণিত থলপতি বিজয়! এবার তৃণমূলের পাশে দাক্ষিণাত্যের তারকা নেতা? দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আবহে জাতীয় রাজনীতিতেও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি বিরোধী শিবিরের বহু নেতা ইতিমধ্যেই তৃণমূল (TMC) নেত্রীর পাশে দাঁড়িয়েছেন। এবার সেই তালিকায় জুড়ে গেল তামিল সুপারস্টার থলপতি বিজয়ের (Thalapathy Vijay) নাম। এবার দাক্ষিণাত্যের এই তারকা নেতা তৃণমূল সুপ্রিমোকে নিয়ে করলেন বড় মন্তব্য।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করছেন বিজয়। তাঁর বক্তব্যের মর্মার্থ এটাই যে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে লড়াই মমতা লড়ছেন, তা গোটা দেশের বিরোধী রাজনীতির কাছে অনুপ্রেরণা। বিজয় বলেন, কমিশনের তথাকথিত ‘ম্যানুপুলেশন’-এর বিরুদ্ধে মমতার অবস্থান সাহসী, এবং তামিলনাড়ুতেও সেই ধাঁচেই লড়াই গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: আগেই রাঘবদের দলবদলের খবর পেয়েছিলেন কেজরিওয়াল? আপ শিবিরে অব্যাহত নাটক, জন্মাচ্ছে একাধিক প্রশ্নও               

বাংলার ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধী জোটের একাধিক নেতা মমতার পাশে দাঁড়িয়েছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব— সকলেই তৃণমূল নেত্রীর সমর্থনে সরব হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই বাংলায় এসে জনসভাও করেছেন।

এই প্রেক্ষাপটে বিজয়ের সমর্থন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ, তামিলনাড়ুর রাজনীতিতে সদ্য প্রবেশ করেই বড়সড় প্রভাব ফেলেছেন তিনি। তাঁর দল এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, তৃতীয় বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। বিশাল ভক্তসমর্থন তাঁর রাজনৈতিক সভাগুলিতে জনসমাগম বাড়াচ্ছে, আর বিভিন্ন মতামত সমীক্ষাতেও তাঁকে সম্ভাব্য ‘ফ্যাক্টর’ হিসেবে ধরা হচ্ছে।

দেখুন আরও খবর:

Latest News

দু’ভাগে ভাগ হয়ে যায় সমুদ্র, খুলে যায় রহস্যময় রাস্তা! কোথায় রয়েছে এই ‘অলৌকিক’ জায়গা? জেনে নিন

ওয়েব ডেস্ক: প্রকৃতির বিস্ময়কর খেলায় মাঝেমধ্যেই স্তম্ভিত হয়ে যায় মানুষ। বিশেষ এক সময়ে এমনই এক বিরল দৃশ্যের দেখা মেলে...

More Articles Like This