মোবাইল নয়, মন দাও পড়াশোনায়! খুদে রাজদীপকে কী পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

Must Read

ওয়েব ডেস্ক : ছোটদের হাতে মোবাইল ফোন নয়, বরং পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক খুদের সঙ্গে কথোপকথনের এই মুহূর্ত ঘিরে সালকিয়ায় উপস্থিত মানুষের মধ্যে তৈরি হয় আগ্রহ। উত্তর হাওড়ার সালকিয়ার কামিনী স্কুল লেনে চোরবাগানকাণ্ডে মৃত বিকাশ ভট্টাচার্যর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে বাইকে ওঠার সময় তাঁর সামনে আসে ছোট্ট রাজদীপ পাল।

রাত আটটা নাগাদ ওই এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে বেরিয়ে বাইকে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময় রাজদীপ তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার জানায়। খুদের আবদার মেনে তার সঙ্গে সেলফি তোলেন শুভেন্দু অধিকারী। তবে শুধু সেলফি নয়, রাজদীপকে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শও দেন তিনি। মোবাইল ব্যবহার না করে পড়াশোনায় বেশি সময় দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। ঘটনাটি দেখে সেখানে উপস্থিত অনেকেই অভিভূত হন।

আরও খবর :  বোনাসের পরেই লকআউট! পুজোর মুখে বিপাকে ডুয়ার্সের দুই চা বাগানের শ্রমিকেরা

এ দিন সালকিয়ায় স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে পরিবারের সদস্যরা খুশি বলে জানা গিয়েছে। এলাকার রাস্তা সরু হওয়ায় মূল রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে গাড়ির বদলে বাইকের সাহায্য নেন মুখ্যমন্ত্রী। জি টি রোড থেকে তাঁকে বাইকে চাপিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যান প্রতিমন্ত্রী উমেশ রাই।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This