দুষ্কৃতীদের আরও ভয় পাওয়াতে হবে, দিল্লি পুলিশকে বলল সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েব ডেস্ক: দুষ্কৃতীদের মনে আরও বেশি ভয়ের সঞ্চার করতে হবে। সোমবার দিল্লি পুলিশকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। যৌন অপরাধ রুখতে পুলিশকে তাদের কৌশলে আরও দৃঢ়, অনমনীয় হতে বলা হল। এনসিআর এলাকায় সম্প্রতি যৌন নির্যাতন সংক্রান্ত একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এদিন শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ জানাল, ভয় দেখিয়ে অপরাধ প্রতিরোধ জরুরি এবং সরেজমিনে পুলিশের কাজ আরও জোরদার করতে হবে।

বিচারপতি পারদিওয়ালা বলেন, দুষ্কৃতীদের মনে ভয়ের সঞ্চার করতে হবে। অপরাধীদের বিশ্বাস করাতে হবে যে তারা যদি অপরাধ করে তাহলে তার মারাত্মক পরিণাম ভোগ করতে হবে। তাঁর কথার বাংলা তর্জমায় বলা যায়, অপরাধীরা যেন এটা ভাবে যে এবার কিছু করলে মরেই যাব।

আরও পড়ুন: ৫২ দেশের পর আরও ২০ দেশে ডিফেন্স উইং, রাষ্ট্রপুঞ্জের স্থায়ী আসনই কি লক্ষ্য ভারতের?

বেঞ্চ দিল্লি পুলিশকে পরিষ্কার জানিয়ে দেয়, যদি পরিস্থিতি তেমন হয় তবে কঠোরতম পদক্ষেপ করতে দ্বিধা করার প্রয়োজন নেই। বেঞ্চ বলে, “একটু কঠোর এবং কর্কশ হতে দ্বিধার দরকার নেই। কেউ কেউ এটা-সেটা বলবে, আর্টিকল ২১ নিয়ে কান্নাকাটি করবে, কিন্তু আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।” প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারা নাগরিকদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষা করে।

আদালতে উপস্থিত এক সিনিয়র পুলিশ আধিকারিককে বিচারপতি পারদিওয়ালা বলেন, “আমরা আপনাদের অনেক আশা নিয়ে বলছি। দয়া করে উপযুক্ত ব্যবস্থা নিন। যৌন নির্যাতিত বা ধর্ষিত হওয়া প্রতিটি মেয়ে আমাদের বোন– এটা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ।”

ঘুরে ঘুরে পাহারা দেওয়া সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে বলে জানাল আদালত। কিছু কিছু নির্দিষ্ট জায়গায় প্যাট্রলিং গাড়ি দাঁড়িয়ে না থেকে পুলিশকর্মীদের গতিবিধি বাড়াতে বলা হল।

Latest News

ভোটের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রামের আইসি বদল, নির্বাচন কমিশনের নির্দেশে দায়িত্বে দেবাশিস সরকার

ওয়েব ডেস্ক : ভোটের ঠিক এক দিন আগে নন্দীগ্রাম (Nandigram) থানার আইসি বদল করল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার...

More Articles Like This