Forbidden

You don't have permission to access th1s resource.

বাড়ানো হল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? তারিখ জানাল রাজ্য - KolkataTV
28.2 C
Kolkata

বাড়ানো হল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? তারিখ জানাল রাজ্য

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি (Summer Holidays)। সরকারের তরফে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আগামী ৩১ মে পর্যন্ত সব স্কুল (Schools) বন্ধ থাকবে। সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক হয়েছিল স্কুলশিক্ষা দফতরের সচিবের। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

২০২৬ সালে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে (Schools) গত ১১ মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি। আগামী ১৮ মে-তেই স্কুল খোলার কথা ছিল। তবে সেই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। স্কুল দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে খুলে যাবে সমস্ত স্কুল।

আরও খবর : CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ, পাসের হার ৮৫.২০ শতাংশ

গত কয়েক বছরে গরমের ছুটির দিন (Summer Holidays) বেড়েছে। আবহাওয়ার কারণে এক মাসের ছুটি দেড় মাস করা হচ্ছিল। সেই মতো বাৎসরিক ক্যালেন্ডারের ছুটির মেয়াদ কমছিল। তবে এই ছুটি কেন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল শিক্ষক মহলে।

পর্ষদ এবার প্রাথমিকভাবে ঘোষণা করেছিল চলতি শিক্ষাবর্ষে ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি থাকবে। গত শিক্ষাবর্ষে এই ছুটি ছিল ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত। তবে ২০২৬ সালের শিক্ষাবর্ষে আরও ১৫ দিন স্কুলগুলিতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সব স্কুলে (পাহাড়ি এলাকা ছাড়া) গরমের ছুটি থাকবে। ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকবে। ১ জুন থেকে ফের খুলবে স্কুল।

দেখুন অন্য খবর :

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This